Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, ক্রিকেট শেষ বেলায় জানালেন ওয়ার্নার

আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, ক্রিকেট শেষ বেলায় জানালেন ওয়ার্নার

Online Desk জানুয়ারি 3, 2024
da.png

স্পোর্টস ডেস্ক : সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই তাঁর শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলা হয়ে গেছে বলে জানালেন অজি তারকা। প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পরে আর একদিনের ক্রিকেটে সেইভাবে দেখা যায়নি এই ওপেনারকে।

অবসরের দিনেও পিছু ছাড়লো না বিতর্ক। বল বিকৃতি কান্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন ওয়ার্নারকে। তবে এদিন অন্য মেজাজে ছিলেন তিনি। সমস্ত প্রশ্নই কার্যত লং অনের উপর দিয়ে উড়িয়ে মাঠের বাইরে ছুঁড়ে ফেলছিলেন ওয়ার্নার।তাঁর জীবনের অন্যতম কালো অধ্যায় ছিল বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়া। নির্বাসনে যাওয়ার পাশাপাশি অধিনায়কত্ব করার সুযোগও হাতছাড়া হয় তার হাত থেকে। নির্বাসনের খাঁড়া নেমে আসায় কার্যত একবছরেরও বেশি সময় মাঠের বাইরে চলে যান এই অস্ট্রেলিয় তারকা। যদিও এদিন অজি তারকা স্পষ্টতই জানিয়ে দেন, সেইসব কালো দিনের স্মৃতি তিনি জীবন থেকে মুছে ফেলেছেন। তিনি বিবৃতি দিয়ে বলেন, ‘পিছন ফিরে তাকালে মনে হয় ব্যাপারটা একটু অন্যভাবেও সমালোচনা করা যেতে পারতো। তবে আমি বলবো তৎকালীন সিইও নিক হকলি যতদূর সম্ভব বোর্ডের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করে পেশ করেছিলেন। তারপরে বোর্ড সিদ্ধান্ত নেয়। যা নিয়ে আমি খুশি। ব্যাপারটা আমি জীবন থেকে মুছে ফেলতে চেয়েছি।’

তাঁকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, নেতৃত্ব নিয়ে। যা নিয়ে অস্ট্রেলিয়া বোর্ড দীর্ঘদিন নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিয়ে কোনো ক্ষোভ হৃদয়ের অন্তরে প্রশমিত করে রেখেছেন কিনা প্রশ্ন করা হলে, ৩৭বছর বয়সী ওপেনার জবাব দেন, ‘ আমি আইপিএলে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছি। নেতৃত্বের সময়টা আমি উপভোগ করেছি।’ আইপিএলের সানরাইজার হায়দ্রাবাদের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার।

তাঁকে বল-বিকৃতির বিষয়ে বিশদে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘সেই সময়ের দিকে তাকিয়ে ও গোটা ক্রিকেট জীবনের উপর ভিত্তি করে আমি একটি কথাই বলবো। আমার কোনও আক্ষেপ নেই। জীবনে অনেক বাধা আসে, যা প্রতি মুহূর্তে অতিক্রম করে যেতে হয়। আমি আত্মসম্মানের সঙ্গে সেটাই করে এসেছি।’

Post Views: 109

Continue Reading

Previous: কমছে বাংলা মদের বিক্রি, তাও রেকর্ড মদ বিক্রি বঙ্গে
Next: আর নয় অন্যায়,কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুরু করলো নজরদারি রাজ্য নির্বাচন কমিশনে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.