Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গতবারের মত এবারেও সিএসজেসির কমিটির উদ্যোগে হয়ে গেল চক্ষু পরীক্ষা শিবির

গতবারের মত এবারেও সিএসজেসির কমিটির উদ্যোগে হয়ে গেল চক্ষু পরীক্ষা শিবির

Online Desk জুন 23, 2024
IMG-20240622-WA0066.jpg

স্পোর্টস ডেস্ক :নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের উদ্যোগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে (CSJC) আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। শনিবার সকাল ১১’টা থেকে বিকেল পর্যন্ত আশি জন চোখ পরীক্ষা করালেন। তাঁদের মধ্যে ক্লাবের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ময়দানে কাজ করা নানান সংবাদমাধ্যমের সাংবাদিকরাও এসেছিলেন। ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের জন্যও চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে উৎসাহ দিয়ে গেলেন দুই ভারত সেরা প্রাক্তন ফুটবলার অ্যাভিটো ডি’কুনহা এবং দীপেন্দু বিশ্বাস। এ ছাড়াও ছিলেন নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল, সহ-সভাপতি ইন্দ্রকুমার ডাগা এবং সংস্থার সচিব বিকাশ চান্ডাক। মেডিকেল কলেজের বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ মানস পাল চোখ পরীক্ষা করলেন।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুভেন রাহা, সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, কোষাধক্ষ্য অরিন্দম বন্দ্যোপাধ্যায়। ছিলেন সহ-সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, অর্চিমান ভাদুড়ি, রূপক বসু। উৎসাহ দিয়ে গেলেন সিএসজেসি’র পৃষ্ঠপোষক ব্যানিয়ান ট্রি-র অন্যতম কর্ণধার আবির রায়চৌধুরি।
ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা এবং দীপেন্দু বিশ্বাস বলেন, “সাংবাদিকরা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন। অনেকেই নিয়ম করে চোখ দেখানোর সময় পান না। তাঁদের জন্য এই শিবির অত্যন্ত জরুরি। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়ার জন্য।” চোখ দেখান দু’জনেই।
শুধু চোখ পরীক্ষাই নয়, যাঁদের প্রয়োজন তাঁদের চোখ অপারেশনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে সিএসজেসি-র পক্ষ থেকে। পাশাপাশি যাঁদের চোখে পাওয়ার রয়েছে তাঁদের চশমাও দেওয়া হয়েছে। নাগরিক সঙ্ঘের সচিব বিকাশ চান্ডাক বলেছেন, “গত বারও আমরা এই শিবির করেছিলাম। সিএসজেসি-র মতো একটা ঐতিহ্যশালী ক্লাব যে ভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, ভবিষ্যতে আরও বড় ভাবে এই শিবির করা হবে।” সিএসজেসি-র সভাপতি সুভেন রাহার কথায়, “শুধু চোখ পরীক্ষাই নয়, ছানি অপারেশন থেকে চোখের আরও নানাবিধ জটিল বিষয়েও আমরা সকলকে সাহায্য করছি এবং করব।”

Post Views: 88

Continue Reading

Previous: কিডনির সমস্যায় জর্জরিত জয়ন্ত পুশিলালের পাশে মৌমারা
Next: হায়দরাবাদ থেকে এই তরুণ ফুটবলারকে নিল ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.