Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিএসজেসিতে হল মিডিয়া সেন্টার

সিএসজেসিতে হল মিডিয়া সেন্টার

Online Desk অক্টোবর 27, 2023
IMG-20231027-WA0101.jpg

স্পোর্টস ডেস্ক :

ইডেনে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে এবার। সেই উপলক্ষে সিএবির উদ্যোগে ২৭ অক্টোবর থেকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে (সিএসজেসি) খোলা হচ্ছে মিডিয়া সেন্টার। থাকছে হাইস্পিড ওয়াইফাই, এলইডি টিভি, কাজ করার উপযোগী টেবিল-চেয়ার ও অন্যান্য আরও সুবিধা। বিশ্বকাপ ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন খোলা থাকবে এই মিডিয়া সেন্টার।
শুধু ক্লাব সদস্য বা অ্যাক্রিডেটেড সাংবাদিকরাই নন, প্রত্যেক সাংবাদিক বন্ধুরা এই মিডিয়া সেন্টার ব্যাবহার করতে পারবেন।সিএসজেসির সভাপতি শুভেন রাহা জানালেন, দেশ বিদেশের সাংবাদিকরা যাতে উপভোগ করতে পারে সেই কারণে এই প্রয়াস।
১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)।

২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)।

৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)।

৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।
১) ১৯৮৭ সালের বিশ্বকাপ: ১৯৮৭ সালেই প্রথমবার ভারতে বিশ্বকাপের আসর বসেছিল। মোট দুটি ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। গ্রুপ লিগের ম্যাচে ইডেনে খেলেছিল জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড। আর ফাইনাল হয়েছিল কলকাতায়। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
২) ১৯৯৬ সালের বিশ্বকাপ: মাত্র একটিই ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। তবে সেই ম্যাচে ইডেনের অভিজ্ঞতা ভালো হয়নি। ভারতীয় দলকে উড়িয়ে ফাইনালে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। যে দল শেষপর্যন্ত বিশ্বকাপ জিতেছিল।
৩) ২০১১ সালের বিশ্বকাপ: ২০১১ সালের বিশ্বকাপে চরম মুখ পুড়েছিল ইডেনের। সময়ের মধ্যে মাঠের কাজ শেষ না হওয়ার আশঙ্কায় ইডেন থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচ সরিয়ে দিয়েছিল আইসিসি। তার ফলে ভারতের কোনও ম্যাচ ইডেনে হয়নি। ইডেনে মোট তিনটি ম্যাচ হয়েছিল – দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ে বনাম কেনিয়া।
তবে ২০১১ সালের বিশ্বকাপের পর আমূল পালটে গিয়েছে ইডেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেইসঙ্গে কয়েকদিনের নোটিশে ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করেছিল ইডেন। এখন বৃষ্টি হলে পুরো ইডেনকে ঢেকে দেওয়া যায়।

Post Views: 101

Continue Reading

Previous: ইডেনেই জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ
Next: গ্রহণগ্রাসে কোজাগরী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.