Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের বিভিন্ন ওয়েবসাইটে ১৫ লক্ষ বার হানার চেষ্টা পাক হ্যাকারদের

দেশের বিভিন্ন ওয়েবসাইটে ১৫ লক্ষ বার হানার চেষ্টা পাক হ্যাকারদের

Online Desk মে 13, 2025
20250513_125215.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর বদলে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের সমীকরণ। দুই দেশের মধ্যে ক্রমশ চড়েছে উত্তেজনা। শনিবার উভয়েই সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় বর্তমানে পরিস্থিতি মোটের উপর শান্ত। তবে এই আবহে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। মহারাষ্ট্রের সাইবার সেলের একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে, পাক মদতপুষ্ট হ্যাকাররা ১৫ লক্ষ বার বিভিন্ন ভারতীয় ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। যার মধ্যে হ্যাক করতে সক্ষম হয়েছে মাত্র ১৫০টি ওয়েবসাইট।

ওই রিপোর্টে বলা হয়েছে, কেবল পাকিস্তান থেকেই নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও সাইবার হানা চালানো হয়েছিল। ‘রোড অফ সিঁদুর’ নামের তদন্তমূলক সেই রিপোর্টটিতে হ্যাকারদের একাধিক দাবিকেও অস্বীকার করা হয়েছে। মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির যে দাবি হ্যাকাররা করেছিল তা ভুয়ো বলে ওই রিপোর্টে জানানো হয়। পাশাপাশি, ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার হানার ফলে একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে যে দাবি করা হয়েছিল তাও অসত্য বলে জানানো হয়।

প্রসঙ্গত, যে ১৫০টি ওয়েবসাইটকে হ্যাক করতে সফল হয়েছে হ্যাকাররা সেগুলির মধ্যে রয়েছে এক পুরসভা এবং এক নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। ওই দু’টি ওয়েবসাইটকে বিকৃত করে হ্যাকাররা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: বর্তমান পরিস্থিতি বিচার করে এবার বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের বাদশা
Next: কান চলচ্চিত্র উত্সবে পোশাকে নতুন নিয়ম, চলবে না নগ্নতা, লং ট্রেন ড্রেসও নিষিদ্ধ

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.