Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাইবার প্রতারণার হটস্পট ছত্তীসগঢ়! দু’বছরে ৭৯১ কোটি টাকা হাতিয়েছে দুর্বৃত্তরা

সাইবার প্রতারণার হটস্পট ছত্তীসগঢ়! দু’বছরে ৭৯১ কোটি টাকা হাতিয়েছে দুর্বৃত্তরা

Online Desk জুলাই 18, 2025
20250718_135943.jpg

ওঙ্কার ডেস্ক: সাইবার প্রতারণার ভয়াবহ চিত্র ছত্তীসগঢ়ে। প্রতি ২০ মিনিটে একটি করে সাইবার প্রতারণার ঘটনা ঘটছে এই রাজ্যে। ন্যাশনাল সাইবার ক্রাইম-এর পোর্টাল-এর তথ্যে এই খবর জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, কখনও ভুয়ো লিঙ্কে ক্লিক করে, কখনও ভুয়ো ফোন কলের মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। শুধু তাই নয়, কখনও আবার সিবিআই বা পুলিশ বা ইডি অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করছে দুর্বৃত্তরা।

রিপোর্ট বলা হয়েছে, গত দু’বছরে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ৬৭ হাজার ৩৮৯ জন মানুষকে সাইবার প্রতারণার জালে ফেলেছে প্রতারকরা। এটা শুধু ছত্তীসগঢ়ের পরিসংখ্যান। গোটা দেশ ধরলে সংখ্যাটা আরও বাড়বে। হিসেব অনুযায়ী দু’বছরের মধ্যে ৭৯১ কোটি টাকা লুঠ করেছে সাইবার প্রতারকরা। ন্যাশনাল সাইবার ক্রাইম-এর তথ্য অনুযায়ী, শুধু রায়পুরেই সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে ১৬ হাজার। তবে অপরাধীরা যে সব ক্ষেত্রে সফল হয়েছে তা নয়, এই বিশাল সংখ্যার প্রতারণার অভিযোগের মধ্যে ১০৭ টি ক্ষেত্রে প্রতারিত ব্যক্তির টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।

তবে এই বিপুল সংখ্যক সাইবার ঘটনায় নড়েচড়ে বসেছে রাজনীতিবিদরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিজেপির দুই বিধায়ক সুনীল সোনি এবং গজেন্দ্র যাদব। সাইবার প্রতারণা চুরির পাশাপাশি একটি মানসিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন বিধায়ক সোনি। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে প্রতি দিন সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। এমনকি ডিজিটাল অ্যারেস্ট যে আদতে ভুয়ো বিষয়, ভারতের আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, তা নিয়ে দেশবাসীকে সচেতন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Post Views: 154

Continue Reading

Previous: পাকিস্তানকে ‘ভুল বার্তা’! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর নিয়ে বিভ্রান্তি, ক্ষমা চাইতে বাধ্য পাক মিডিয়া
Next: আবারও পর্দায় ফিরছেন রণিতা দাশ? কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.