ঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাটে। গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল সাত জনের। শুক্রবার গুজরাটের ভাসলাদ জেলার কুম্ভঘাটে এই ঘটনা ঘটেছে। একসঙ্গে এত মানুষের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, ভাসলাদ জেলার কুম্ভঘাটে একটি ট্রাক পার্ক করা ছিল। সেখানে আচমকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে। সেই ধাক্কার অভিঘাতে সাত জনের মৃত্যু হয়েছে। কারপাড়া থানার আধিকারিক এসএল ভাসাভা জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টা নাগাদ এই ঘটনা ঘটে। তিনি বলেন, ‘পাহাড়ি রাস্তায় দুটি গাড়ি নামানোর সময় প্রথমে পিছন থেকে একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি একটি পার্ক করা ট্রাকে ধাক্কা দেয়। গাড়ির সাত আরোহীর মধ্যে পাঁচ জনই ঘটনাস্থলেই মারা যান, অন্য দুজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা।’
তদন্তে জানা গিয়েছে, নিহতরা কারপাড়া এলাকার আম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তাঁরা নানা পোন্ডার দিকে যাচ্ছিলেন। স্থানীয় বিধায়ক জিতু চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থলটি দুর্ঘটনাপ্রবণ ছিল।
