Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মধ্যমগ্রামে বহুতলে রঙ করার সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

মধ্যমগ্রামে বহুতলে রঙ করার সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 29, 2026
1000263042.jpg

ওঙ্কার ডেস্ক: নির্মীয়মাণ বহুতলে ভয়াবহ দুর্ঘটনা। রঙ করার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গানগরে একটি বড় বহুতলের নির্মাণকাজ চলছে। শুক্রবার দুপুরে সেখানে রঙ করার কাজে উঠেছিলেন তিন শ্রমিক। আচমকাই তাঁদের বহনকারী ক্যাটেলের তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে তিনজনই নিচে পড়ে যান। দুর্ঘটনার পর তিন শ্রমিককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। তৃতীয় শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার পর নির্মীয়মাণ বহুতলের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। কাজের জন্য ব্যবহৃত দড়ি বা ক্যাটেল কতটা নিরাপদ, তা নিয়মিত পরীক্ষা করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এটি অবশ্য ওই নির্মাণস্থলে প্রথম দুর্ঘটনা নয়। স্থানীয়দের দাবি, এর আগেও একইভাবে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। গত বছর ২৬ বছরের এক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন বলে অভিযোগ। দুর্ঘটনার সময় বহুতলের এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলের কাছেই ছিলেন। তাঁর দাবি, আচমকা একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে নিচে পড়ে থাকতে দেখেন।

Post Views: 21

Continue Reading

Previous: ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
Next: এন্টালি থানার গেটে তালা দেওয়ার ঘটনায় সাসপেন্ড বিজেপি নেতা

সম্পর্কিত গল্প

1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
1000371032.jpg

এন্টালি থানার গেটে তালা দেওয়ার ঘটনায় সাসপেন্ড বিজেপি নেতা

Online Desk আগস্ট 29, 2026
1000244859.jpg

ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000371047.jpg

চোট পেয়ে এশিয়ান গেমস সহ পুরো মরসুমে ছিটকে গেলেন নীরজ

Online Desk আগস্ট 29, 2026
1000371057.jpg

‘ইমরানকে মুক্তি দিলে পাকিস্তান কি মুছে যাবে?’ এবার সরব মিয়াঁদাদ

Online Desk আগস্ট 29, 2026
1000371050.jpg

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলাম :সূর্যকুমার

Online Desk আগস্ট 29, 2026
1000371031.jpg

তারাপীঠে মা তারার পুজো মুখ্যমন্ত্রীর, দিলেন উন্নয়নের বার্তা

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.