Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

Online Desk আগস্ট 29, 2026
1000244859.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। শেষরক্ষা হল না। মৃত্যু হল চণ্ডীগড়ের ২৮ বছরের সমাজমাধ্যম প্রভাবী মনজিৎ কউরের। চণ্ডীগড়ের পিজিআইএমইআরে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, গত ২৬ অগস্ট তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ, গত ৩ জুলাই মনজিৎকে দেখা করার জন্য ডেকেছিলেন তাঁর পরিচিত দুই ব্যক্তি। দেখা করতে গেলে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এরপর তাঁকে মোরিন্ডায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মনজিৎকে একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই তাঁকে চণ্ডীগড়ের পিজিআইএমআরে স্থানান্তরিত করা হয়।সেখানেই চিকিৎসা চলছিল। সূত্রের খবর, দীর্ঘদিন অচৈতন্য থাকার পর গত ৫ অগস্ট মনজিতের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা বলেন তিনি।

পরিবারের দাবি, পুলিশকে নিজের বয়ান দিতে চেয়েছিলেন মনজিৎ। কিন্তু সময়মতো সেই বয়ান রেকর্ড করা হয়নি। পরে পরিবারের তরফে দুই পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চণ্ডীগড়ের সেক্টর ৩৪ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাদি লাল জানিয়েছেন, মনজিৎ বিবাহবিচ্ছিন্না ছিলেন। তাঁর সাত বছরের একটি সন্তান রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্তদের মধ্যে এক জনের সঙ্গে মনজিতের লিভ-ইন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্রেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 19

Continue Reading

Previous: টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

সম্পর্কিত গল্প

1000306588.jpg

টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk আগস্ট 29, 2026
1000367631.jpg

যাদবপুরে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি

Online Desk আগস্ট 29, 2026
1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026

You may have missed

1000244859.jpg

ধর্ষণের পর এক মাসের লড়াই, অবশেষে মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

Online Desk আগস্ট 29, 2026
1000306588.jpg

টিএমসিপির কর্মসূচিতে মানা হয়নি আদালতের নির্দেশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk আগস্ট 29, 2026
1000367631.jpg

যাদবপুরে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ এবিভিপি

Online Desk আগস্ট 29, 2026
1000371013.jpg

সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার চালু সেপ্টেম্বর থেকেই

Online Desk আগস্ট 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.