Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টুটু বসু নির্বাচনে দাঁড়ালেই ভোটে দাঁড়াবেন না দেবাশিস

টুটু বসু নির্বাচনে দাঁড়ালেই ভোটে দাঁড়াবেন না দেবাশিস

Online Desk মে 23, 2025
FotoJet (4)

স্পোর্টস ডেস্ক : তিনি বলেছিলেন, ২২ মে ক্রীড়াসাংবাদিক ক্লাবের সাংবাদিক সম্মেলনে সব বলবেন। তিনি বললেন, আশা করা হয়েছিল মোহনবাগান নির্বাচনে শাসকগোষ্ঠীর বর্তমান সচিব তথা সচিব প্রার্থী দেবাশিস দত্ত বোমা ফাটালেন। তবে বোমা ফাটালেন না। এক সাংবাদিককে বললেন, কাঁদা ছোঁড়াছুড়ি বলতে ! সৃঞ্জয় আমার বিরুদ্ধে কাঁদা ছুঁড়ছে আমি নয়। অতটা নিচে নামতে পারব না। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দত্ত এক বিরাট ঘোষণা করে দিলেন। এদিন ভোটের আগে ইশতেহার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে টুটু বসুর প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক ঘোষণা করলেন তিনি।

জানালেন, ‘টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় আমি ইলেকশনে লড়ব না’। তবে তার মধ্যেও কিছু শর্ত রেখেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ‘টুটুদা যদি ইলেকশনে দাঁড়ান, সচিব পদে লড়তে চান, তিন বছর চালাতে চান আমি ইলেকশনে লড়ব না। তাঁকে লিখিত দিতে হবে তিনি তিন বছর চালাবেন’। দেবাশিস দত্ত আরও জানান, ‘২০১৮ সালে টুটু বসু ছ’মাস পর নিজে সচিব পদ ছেড়ে ছেলেকে দিয়ে দিয়েছিলেন। উনি যদি এটা লিখিতভাবে সদস্যদের গ্যারান্টি দেন তাহলে আমি ইলেকশনে লড়ব না’।

এদিন সাংবাদিক সম্মেলনে টুটু বসুর প্রসঙ্গ উঠতেই শ্রদ্ধা ঝরে পড়ে দেবাশিস দত্তের গলায়। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে হাত ধরে গড়ে তুলেছিলেন। টুটু বসু, অঞ্জন মিত্রের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকু হতে পেরেছি আজকে হয়েছি’। মোহনবাগান সভাপতি টুটু বসু সাংবাদিক সম্মেলন করে দেবাশিসকে লোভী বলেছেন তার উত্তরে দেবাশিসের মজার উত্তর, আসলে টুটু বসু আর আমি দুজনেই খুব খেতে ভালোবাসি। নিজের প্লেটে দুটো ফিশ ফ্রাই থাকলেও অন্যর প্লেটে হাত দিই সেই জায়গা থেকে বলেছেন। টুটু বসু এখনও আমাদের অভিভাবক। উনার একটাই পরিচয় উনি মোহনবাগানি । আর ছেলেকে মোহনবাগান নির্বাচনে সাপোর্ট করছে সেটা ব্যক্তিগত ব্যাপার।’

Post Views: 223

Continue Reading

Previous: ভারতের উৎপাদন বৃদ্ধির জন্য ভবিষ্যতের কর্মী তৈরিতে শিল্পমহল ও শিক্ষাবিদদের আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
Next: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রতিনিধিদল জাপানে, দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.