Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জামিনে না, তিহার বাসের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের

জামিনে না, তিহার বাসের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের

Online Desk জুন 19, 2024
44444.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ আবগারি মামলায় জামিন তো পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উল্টে কেজরির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল আদালত। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডি দাবি করে, অরবিন্দের বিরুদ্ধে ১০০ কোটি ঘুষ চাওয়ার প্রমাণ রয়েছে। এই দাবি শোনার পরই আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন নাকচ করে দেয়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার হন, আম আদমি দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। ১ জুন সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ফের তিহার জেলে গেছিলেন। সেই হেফাজতের মেয়াদ শেষ হয় বুধবার। তবে এবার জামিন পেলেন না কেজরি। ইডি আদালতে দাবি করেছে, যে আবগারি মামলায় ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন অরবিন্দ তা সিবিআই তদন্তে উঠে এসেছে। এমনকী সেই অর্থ কেজরিওয়াল যে দলের জন্য খরচ করবেন সেই তথ্যও হাতে আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কেজরির আইনজীবী আদালতে পাল্টা দাবি করেন, ১০০ কোটি টাকা তো দূর, কোনও টাকাই যে লেনদেন হয়েছে তার প্রত্যক্ষ কোনও প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। যে অভিযোগ করা হয়েছে সেগুলি এমন ব্যক্তিরা করেছেন যারা নিজেরাই এই মামলায় অভিযুক্ত। ইডির আইনজীবী কেজরিওয়ালের জামিনের আর্জির বিরোধিতা করে যুক্তি দেন, অর্থ তছরুপ যে হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনে আদালত কেজরিওয়ালের ১৪ দিন জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করার নির্দেশ দেয়। আগামী ৩ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

Post Views: 114

Continue Reading

Previous: মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জের জোট প্রার্থী
Next: মনোনয়ন পত্র জমা দিলেন বাগদার তৃনমূল পার্থী মধুপর্না ঠাকুর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.