Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কেজরীর বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

দিল্লির বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কেজরীর বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

Online Desk ডিসেম্বর 13, 2024
aap-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: দিল্লির বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। নিউ দিল্লি আসনে প্রার্থী করা হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। মূলত এই আসনে ২০১৩ সালে শীলা দীক্ষিতকে হারিয়ে জয়ী হন কেজরীওয়াল। সেই থেকে এই কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন তিনি। এই হাইভোল্টেজ আসনে লড়াই কেমন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে বিজেপি সূত্রের খবর, নয়াদিল্লি আসনে গেরুয়া শিবিরের তরফে প্রার্থী করা হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশকে।

যে ২১ আসনে হাত শিবিরের তরফে প্রার্থী তালিকা ঘোষণ আকরা হয়েছে সেগুলি হল…
নরেলা থেকে অরুণা কুমারী
বুরারি থেকে মঙ্গেশ ত্যাগী
আদর্শনগর থেকে শিবঙ্ক সিংহাল
বাদলি থেকে দেবেন্দ্র যাদব
সুলতানপুর মাজরা থেকে জয় কিষাণ
নাগলোই জাট থেকে রোহিত চৌধুরী
সালিমগড় থেকে প্রবীণ জৈন
ওয়াজিরপুর থেকে রাগিনী নায়ক
সদর বাজার থেকে অনিল ভরদ্বাজ
চাঁদনী চক থেকে মুদিত আগরওয়াল
বল্লীমারান থেকে হারুন ইউসুফ
তিলকনগর থেকে পিএস বাওয়া
দ্বারকা থেকে আদর্শ শাস্ত্রী
নতুন দিল্লি থেকে সন্দীপ দীক্ষিত
কস্তুরবা নগর থেকে অভিষেক দত্ত
ছত্রপুর থেকে রাজেন্দ্র তানোয়ার
আম্বেদকর নগর থেকে জয়প্রকাশ
গ্রেটার কৈলাস থেকে গর্বিত সিংভি
পটপড়গঞ্জ থেকে অনিল কুমার
সিলামপুর থেকে আব্দুল রহমান
মুস্তাফাবাদ থেকে আলী মেহেদী

প্রসঙ্গত কেন্দ্রে ইন্ডিয়া জোটে আপ এবং কংগ্রেস থাকলেও দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টি একলা চলো নীতি নিয়েছে। যার ফলে কংগ্রেসও এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কোর কমিটির বৈঠক ডাকে রাহুল গান্ধীর দল। এদিন গভীর রাত পর্যন্ত সেই বৈঠকে হয়। সেই বৈঠকের পর দলের তরফে ২১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। রাজধানীর শেষ দুটি বিধানসভা ভোটে কংগ্রেস একটি আসনও পায়নি।

Post Views: 73

Continue Reading

Previous: পার্কিং এর টাকাও সন্দ্বীপ ঘনিষ্ঠদের পকেটে !
Next: আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগে বরখাস্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.