Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আবগারি দুর্নীতি মামলা’ থেকে ‘শিশমহল’, আপের বিপর্যয়ের পিছনে যে কারণগুলি রয়েছে

‘আবগারি দুর্নীতি মামলা’ থেকে ‘শিশমহল’, আপের বিপর্যয়ের পিছনে যে কারণগুলি রয়েছে

Online Desk ফেব্রুয়ারি 8, 2025
bjp-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর বড় বিপর্যয়ের মুখে অরবিন্দ কেজরিওয়ালের আপ। শনিবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে বিজেপি। গেরুয়া শিবির ৪৮টি আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, অনেকটাই পিছিয়ে রয়েছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দল এগিয়ে রয়েছে মাত্র ২২টি আসনে।
আপের এই বড় বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে ‘রাজনৈতিক ময়নাতদন্ত’ শুরু করেছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে দলটি নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে, জেলে যেতে হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে।
২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল আম আদমি পার্টি। ক্ষমতায় আসার পরে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছে দলটি। বিদ্যুৎ এবং জলে ভর্তুকি দেওয়ায় খুশি হয়েছিল দিল্লিবাসী। লোকসভা ভোটে জয়ী হওয়া সত্ত্বেও দিল্লি বিধানসভা ভোটে সুবিধা করতে পারেনি গেরুয়া শিবির। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বায়ুর গুণমান বৃদ্ধি-সহ বেশকিছু প্রতিশ্রুতি না পূরণ করতে পারায় দিল্লিবাসীর মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হতে থাকে। সেই আবহে ডাবল ইঞ্জিন সরকার হলে দিল্লির উন্নয়ন আরও ভালো হবে এই বিষয়টি সামনে রেখে প্রচার করে বিজেপি। আর তাতেই রাজধানীবাসীর মন জয় করতে সক্ষম হয় পদ্ম শিবির।
সাম্প্রতিককালে কেজরিওয়ালের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি যে বিষয়টি নিয়ে সেটি হল ‘শিশমহল’ বিতর্ক। অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনকে সংস্কার করা হয়েছে জনগণের টাকায়। দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে নিজের বাসভবনকে শিশমহলে পরিণত করেছেন বলে অভিযোগ করে বিজেপি। মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার করতে ৫২ কোটি টাকা খরচ করেন কেজরিওয়াল। সাধারণ আম আদমি হিসেবে রাজনীতিতে প্রবেশ করলেও তাঁর এমন বিলাসবহুল বাড়ি নিয়ে সমালোচনায় সরব হয় কংগ্রেসও।

Post Views: 113

Continue Reading

Previous: বিশ্বের বিভিন্ন দেশে বন্দি ১০০০০ ভারতীয়, কোন দেশে কত?
Next: ফেব্রুয়ারির মাঝেই শীতের বিদায়, শেষ মুহূর্তে বঙ্গে ফিরলো শীতের আমেজ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.