Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে এবার শুভেন্দু বনাম মমতা

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে এবার শুভেন্দু বনাম মমতা

Online Desk জানুয়ারি 28, 2025
FotoJet.jpg

ওয়েব ডেস্ক: এবার রাজধানীর প্রচার ময়দানে মমতা বনাম শুভেন্দু। সোমবার গেরুয়া প্রার্থী দুষ্মন্ত গৌতমের সমর্থনে রাজধানীতে প্রচারে যোগ দেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাজধানীতে প্রচারের ময়দানে নামবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিজেপি প্রার্থীদের সমর্থনে আওয়াজ তুলবেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু বঙ্গ বিজেপি শিবির নয় রাজধানীর নির্বাচনীয় প্রচারে নামছে জোড়া ফুল শিবির ও। তৃণমূল সূত্রে খবর,দিল্লিতে আপের সমর্থনে প্রচারে নামবে তৃণমূলও। ফেব্রুয়ারি মাসের এক ও দুই তারিখ দিল্লী যাবেন তৃণমূল তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। আপের দুই তারকা প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তিনি। নয়াদিল্লির আপ প্রার্থী অরবিন্দ কেজরীবাল ও কালকাজি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার হয়ে ভোটপ্রচার করবেন বিহারী বাবু। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রচারে যাচ্ছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। দিল্লীর বিহারী অধ্যুষিত এলাকায় আপের হয়ে গলা ফাটাবেন তিনি। তবে শুধুই তৃণমূল নয়। আপের হয়ে দিল্লিতে প্রচারে নামছে সমাজবাদী পার্টিও।প্রচারে আসতে পারেন সপা প্রধান অখিলেশ যাদবও।উল্লেখ্য, অরবিন্দ কেজরীবালের হয়ে প্রচারে সপা ও তৃণমূল ময়দানে নামছে ।তবে ইন্ডিয়া জোটের আর এক শরিক কংগ্রেসের হয়ে এই দুই শিবির নামছে না বলেই খবর।

Post Views: 244

Continue Reading

Previous: অধ্যাপককে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ মহিলা কর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য পুরুলিয়ায়
Next: তৃণমূলের চিকিৎসক সংগঠনে ‘নতুন মুখ’, আদিদের প্রতি অনাস্থা শীর্ষ নেতৃত্বের?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.