Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হতো শিশু, আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ দিল্লিতে, গ্রেফতার ১২

লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হতো শিশু, আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ দিল্লিতে, গ্রেফতার ১২

Online Desk জুন 18, 2026
delhi-police.jpg

ওঙ্কার ডেস্ক: মুনাফার জন্য শিশুদের পাচার করে দেওয়া হতো বিভিন্ন রাজ্যে। বড় ধরণের এমন চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ। শিশু বিক্রির সঙ্গে জড়িত এই আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে পুলিশ পাঁচটি শিশুকেও উদ্ধার করেছে। যাদেরকে বিক্রি করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। ১২ জনকে দিল্লি ও রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, জন্ম সংক্রান্ত নথি জাল করে অন্য রাজ্য থেকে শিশুদের নিয়ে আসা হতো। এরপর নবজাতকদের বিক্রির ছক কষা হতো। যাদের শিশু প্রয়োজন এমন দম্পতিদের সঙ্গে ওই অভিযুক্তরা যোগাযোগ করত, এর পর তাদের কাছে টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করে দেওয়া হতো। তদন্তকারীরা জানতে পেরেছেন, একেকটি শিশু লক্ষাধিক টাকার বিনিময়ে বিক্রি করা হতো। তদন্তে জানা গিয়েছে, বেশ কিছু শিশুকে হরিয়ানাতে বিক্রি করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে এক ব্যক্তি জানান, নিশ্চিত হওয়া গেছে রাজধানী দিল্লি এলাকায় ২০টিরও বেশি শিশুকে বিক্রি করা হয়েছে। গোয়েন্দারা বর্তমানে এই চক্র কী ভাবে কাজ করত এবং তাদের আন্তঃরাজ্য যোগসূত্র খতিয়ে দেখছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আরও বিশদে তদন্ত চলছে।

ধৃতদেরও জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কোথায় কোথায় এখনও পর্যন্ত কত জন শিশুকে তারা বিক্রি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের খরিদ্দার কারা ছিল, তারা আইন না মেনে শিশু কিনেছেন কেন তাও বিশদে তদন্ত করা হচ্ছে।

Post Views: 13

Continue Reading

Previous: মেসির পর হ্যারি কেন, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
Next: তিনবার তলব এড়িয়ে অবশেষে মেসিকান্ডে বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

সম্পর্কিত গল্প

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.