Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির চানক্যপুরী ফ্লাই ওভারে গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু গাড়ির চালক

দিল্লির চানক্যপুরী ফ্লাই ওভারে গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু গাড়ির চালক

Online Desk এপ্রিল 8, 2025
Delhi-Accident.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লির রাজপথে যেন প্রতিনিয়ত মৃত্যু ফাঁদ পেতে বসে আছে। সোমবার রাতে চাণক্যপুরীর বিজওয়াসন রোড ফ্লাইওভারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন লেগে পুড়ে মৃত্যু হল গাড়ির চালকের। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লেগে গেলে গাড়িটি ফ্লাইওভারের মাঝে একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে। দমকল বাহিনী যথাসময়ে পৌঁছালেও, আগুনে দগ্ধ হয়ে সেখানেই মৃত্যু হয় চালকের। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দিল্লির মতো মেট্রো শহরেও ট্রাফিক নিরাপত্তা ও রাস্তাঘাটে জরুরি পরিকাঠামোর কতটা অভাব রয়েছে। ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কি পর্যাপ্ত সিসিটিভি, প্যাট্রোলিং বা সুরক্ষা নেই ?

শুধু এটুকুই নয়—সেই একই দিন নয়াদিল্লির সৈনিক এনক্লেভ এলাকায় আরও একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় সাত বছরের এক শিশু। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিল্লি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আপাতত তার অবস্থা স্থিতিশীল, তবে প্রশ্ন থেকে যায়, একটি শিশু কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হল ?

বারবার দুর্ঘটনার পরও দিল্লির রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জরুরি নিরাপত্তা ব্যবস্থার কোনও দৃশ্যমান উন্নতি হয়নি। ফ্লাইওভারে আগুন লাগা থেকে শুরু করে শিশু আহত হওয়ার মতো ঘটনায় প্রমাণিত শুধু আইন বানিয়ে বসে থাকলেই চলে না, তার বাস্তবায়ন এবং কঠোর নজরদারিও সমান জরুরি।

চানক্যপুরী ফ্লাইওভারে ওই মর্মান্তিক দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছে সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীদের কথায়, এটা নিছক দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক গাফিলতির প্রতিচ্ছবি। এখনই যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে দিল্লির রাস্তায় আরও অনেক প্রাণ হারানোর আশঙ্কা থেকেই যাবে।

Post Views: 135

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় কৃষক নেতা-সহ ৩ জনকে গুলি করে খুন
Next: তৃণমূল সংসদীয় দলের অন্দরে ‘গৃহযুদ্ধ’, বিদ্রোহ হাতিয়ার করে মাঠে নেমে পড়ল বিজেপি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.