Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কাঁওয়ার যাত্রার পথে প্রাণ হারালেন ১৮ পুণ্যার্থী

ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কাঁওয়ার যাত্রার পথে প্রাণ হারালেন ১৮ পুণ্যার্থী

Online Desk জুলাই 29, 2025
deoghar-accident.png

ওঙ্কার ডেস্ক: শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। ২৯ জুলাই, মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের দেওঘর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুণ্যার্থীদের বহনকারী বাস ও একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করছিল ৩২ আসনবিশিষ্ট একটি বাস। দেওঘর-বাসুকিনাথ সড়কের জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জন পুণ্যার্থীর। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েক জনের মৃত্যু হয়। পরে গোড্ডা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, মোট ১৮ জন পুণ্যার্থী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের আইজি (দুমকা জোন) শৈলেন্দ্রকুমার সিন্হা। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রাবণ মাসে বৈদ্যনাথধামের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী কাঁওয়ার যাত্রায় অংশ নেন। সেই সময় দেওঘর ও তার আশপাশের এলাকায় বিপুল জনসমাগম হয়। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Post Views: 63

Continue Reading

Previous: মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিনবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে
Next: এসআইআর হবে বাংলায় ? বিএলওদের প্রশিক্ষণে কি নির্দেশিকা ?

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.