Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর হবে বাংলায় ? বিএলওদের প্রশিক্ষণে কি নির্দেশিকা ?

এসআইআর হবে বাংলায় ? বিএলওদের প্রশিক্ষণে কি নির্দেশিকা ?

Online Desk জুলাই 29, 2025
20250729_130940.jpg

ওঙ্কার ডেস্ক : চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আগামী বছর ভোট হবে বাংলায়। তার আগে এই দুই রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত কাজে গতি বাড়িয়েছে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় বিএলও দের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কমিশন। সেই প্রশিক্ষণে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এর উপর জোর দেওয়া হয়েছে বলে খবর।

রাজ্যে এসআইআর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এই আবহে ভোটকর্মীদের প্রশিক্ষণে এসআইআর নিয়ে জোর দেওয়ায়, বাংলায় তা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দের উদ্দেশ্যে বলেছেন, কোনও মানুষের নাম যাতে বাদ না যায়, তা দেখতে। সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএলও-দের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার তালিকা থেকে যাতে কারও নাম বাদ না-যায়, সেটা দেখার। ভোটের আগে-পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।’

যদিও নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের মনে করিয়ে দিয়েছে তাদেরকে কমিশনের অধীনে কাজ করতে হবে। কোনও রকম পক্ষপাত মূলক কাজ করলে কত দিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে, তা-ও উল্লেখ করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর কার্যকর করতে বাড়ি-বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলও-দের। প্রত্যেক বাড়িতে এসআইআর সংক্রান্ত ফর্ম দিতে হবে। সেই ফর্ম পূরণ করে কমিশনকে জমা দিতে হবে। যদি কোনও বাড়ি তালাবন্ধ থাকে সে ক্ষেত্রেও এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে। ফোন নম্বর জোগাড় করে ওই পরিবারকে বিষয়টি জানাতে হবে। ‘বিএলও অ্যাপ’ ডাউনলোড করে ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের।

Post Views: 224

Continue Reading

Previous: ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কাঁওয়ার যাত্রার পথে প্রাণ হারালেন ১৮ পুণ্যার্থী
Next: আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় রদবদল ! বাণিজ্যচুক্তিহীন দেশগুলির উপর ১৫-২০% শুল্ক চাপাতে চলেছে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.