স্পোর্টস ডেস্ক : আগামী রবিবার ১৭ অগাস্ট ডার্বি ফেলল ডুরান্ড কমিটি। অর্থাৎ কোয়াটারফাইনালেই বিদায় হবে কলকাতার দুই প্রধানের একজনের। ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টায় যুবভারতীতে।টিকিট খুব তাড়াতাড়ি ছাড়া হবে। টিকিট খুব তাড়াতাড়ি ছাড়া হবে। এই ডার্বি নিয়ে টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে বলাই যায় আর ডুরান্ড কমিটি এই ম্যাচ নিয়ে লাভ করবে। এই মুহূর্তে খুবই ভালো ফর্ম আছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের। ইস্টবেঙ্গলের মরক্কান স্ট্রাইকার হামিদ তাঁদের অন্যতম ভরসা তেমনই গতবারের ডুরান্ড রানার্স তথা লিগ শিল্ড আর কাপ জয়ী মোহনবাগানের প্রায় পুরো দল চলে এসেছে। ১৭ তারিখের ডার্বি ছাড়াও ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং আর ইন্ডিয়ান নেভি। এই ম্যাচ হবে ১৬ অগস্ট বিকাল ৪টেয় শিলংয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড ও বড়োল্যান্ডের মধ্যে। এই ম্যাচ হবে ১৬ অগস্ট সন্ধে ৭টায় কোকরাঝাড়ে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে কলকাতার আর এক দল ডায়মন্ড হারবার এফসি। জামশেদপুরে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচ হবে ১৭ অগস্ট বিকাল ৪টেয়। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল।
