Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বি জিতে শীর্ষে মোহনবাগান, লজ্জায় মুখ ঢাকল ইস্টবেঙ্গল

ডার্বি জিতে শীর্ষে মোহনবাগান, লজ্জায় মুখ ঢাকল ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 10, 2024
FB_IMG_1710085980998-1.jpg

স্পোর্টস ডেস্ক -প্রথমার্ধের পেনাল্টি মিস থেকে ছন্নছাড়া ফুটবল। দ্বিতীয়ার্ধে খানিকটা গুছিয়ে নেওয়া। তবু ডার্বি হার এড়িয়ে যেতে পারলো না ইস্টবেঙ্গল। রবিবারের আইএসএলের ফিরতি ডার্বি ৩-১ গোলে হেরে সুপার সিক্সে যাওয়ার স্বপ্নতে পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেলো।
প্রথমার্ধে কার্লস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকার পরে লাল হলুদ সমর্থকদের চিন্তা ছিল ৫ গোলের রেকর্ড যেন ভেঙে না যায় তবে সেটা হল না। তবে এতকিছুর পরেও ইস্টবেঙ্গলের বিশ্রী ফুটবল নিয়ে কিন্তু সমালোচনা বন্ধ হবে না। সুপার কাপ জয়ী দলের বেশ কিছু ফুটবলারকে কেনো ছেড়ে দেওয়া হল সেই প্রশ্ন কিন্তু আসছে।এদিন ম্যাচের ১৪ মিনিটে বিশাল কাইথ বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল।ক্লেটন সিলভা পেনাল্টি মারতে আসেন। তবে শটে জোর ছিল না। বিশাল ডানদিকে ঝাঁপিয়ে পেনাল্টি বাঁচান। আত্মবিশ্বাসে সেখানেই চির ধরে লাল হলুদের। এরপরে ২৭ মিনিটে গোল পায় সবুজ মেরুন ব্রিগেড।পেত্রাতোস বক্সের ঠিক বাইরে থেকে একটি শট নেন। লাল-হলুদের গোল রক্ষক সেটি সেভ করেন। কিন্তু ফিরতি বল পেয়ে জেসন কামিন্স গোল করে যান । ৩৭ মিনিটে ফের গোল বাগানের।পেত্রাতোস ডান দিক থেকে পোস্ট লক্ষ্য করে একটি শট নেন। তবে বলটি পোস্টে লেগে ফিরে আসে লিস্টন কোলাসোর কাছে। লিস্টন আলতো পায়ের টোকায় গোল জালে জড়ান। ২ গোল খেয়ে দিশেহারা মোহনবাগান অতিরিক্ত সময়ের ৪৮ মিনিটে বক্সের ঠিক ভিতরেই নন্দকুমার ফাউল করে বসেন লিস্টনকে। পেনাল্টি পেয়ে গোল করেন পেত্রত্রাস। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।সেকেন্ড হাফের শুরুতেই ৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের ব্যবধান কমিয়ে সমর্থকদের স্বস্তি দেন সাউল ক্রেসপো। ক্লেটন সিলভা বক্সের ভিতর দুরন্ত একটি ক্রস বাড়ান সাউল ক্রেসপোকে। ক্রেসপোর দৌড়ে এসে বলটি বুক দিয়ে নামিয়ে দুরন্ত শটে জালে জড়ান। ১-৩ করল ইস্টবেঙ্গল। আর মোহনবাগান খানিকটা ডিফেন্সিভ হয়ে যায়
৬৭ মিনিটে জোড়া পরিবর্তন করে মোহনবাগান। কামিন্স আর লিস্টনকে তুলে নিয়ে অনিরুদ্ধ থাপা, আশিস রাইকে নামান হাবাস।৮০ মিনিটে বিষ্ণু ফ্রি কিক নিলেও অসাধারণ সেভ করেন বিশাল কাইথ। এরপরে গোলদাতা ক্রেসপোকে নামিয়ে ফেলিসিও নামায় লাল হলুদ। তবে লাল হয়নি। হতাশায় মাঠ ছাড়তে হল। তবে এদিন ডার্বিতে মাঠ ভরেনি।

Post Views: 150

Continue Reading

Previous: শেখ শাহজাহানের ফের চার দিনের সিবিআই হেফাজত
Next: বড় ব্যবধানে না জিতে ক্ষুব্ধ হাবাস

সম্পর্কিত গল্প

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.