Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দেবতার আবাসে অশুভের ইংগিত ? পুরীর মন্দির ঘিরে ভক্তদের ভাবাবেগে কাঁটা !

দেবতার আবাসে অশুভের ইংগিত ? পুরীর মন্দির ঘিরে ভক্তদের ভাবাবেগে কাঁটা !

Online Desk এপ্রিল 18, 2025
Puri-Tenple.jpg

ওঙ্কার ডেস্ক : আকাশে পাক খেয়ে চম্পট ঈগলের পায়ে লাল ধ্বজা—অশনি সংকেত না কি দেবতার আগমন ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো জড়িয়ে ধরেছে কৌতূহলের আগুন। সেখানে দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দিরের চূড়ার চারপাশে পাক খাচ্ছে একটি ঈগল। তার পায়ের নীচে লাল রঙের একটি কাপড়—দূর থেকে দেখে অনেকেই মনে করছেন, সেটি মন্দিরের শীর্ষে ওড়া পবিত্র ধ্বজাই! কিছুক্ষণ চক্রাকারে ওড়ার পর সেই ঈগল উড়ে চলে যায় সমুদ্রের দিকে। আর এই ঘটনাই এখন প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে বহু বিশ্বাস, বহু কিংবদন্তিকে।

পুরাণ মতে, জগন্নাথ মন্দিরের উপর আকাশপথে কোনও পাখি ওড়ে না—এমনটাই প্রচলিত বিশ্বাস। সেখানে ঈগলের এমন উপস্থিতি আর তার পায়ে পবিত্র ধ্বজা দেখে অনেকে বলছেন, এটা একপ্রকার অশুভ বার্তা। বড় কোনও অঘটনের পূর্বাভাস বইকি! আবার একাংশের মতে, বিষয়টি একেবারেই উল্টো। ঈগলের আবির্ভাব যেন স্বয়ং গরুড় দেবতার আবির্ভাব। জগন্নাথদেবের আশীর্বাদ নিয়েই যেন নেমে এসেছিলেন স্বর্গ থেকে। তাই একে অশুভ নয়, বরং শুভ সময়ের পূর্বাভাস বলেই দেখছেন কেউ কেউ।

তবে আদৌ ওই কাপড় মন্দিরের ধ্বজা কিনা, তা এখনও স্পষ্ট নয়। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে একথা অনস্বীকার্য, এই ঘটনা ঘিরে জগন্নাথভক্তদের মধ্যে চাঞ্চল্য, কৌতূহল, এবং কিছুটা ভীতি—সবকিছুর মিশ্রণেই তৈরি হয়েছে এক রহস্যঘন আবহ। ঈগলের পাখায় ভর করে পুরীর আকাশে যেন আজ ভেসে বেড়াচ্ছে এক প্রশ্ন—এ কোন বার্তা বহন করে আনল সে ?

Post Views: 121

Continue Reading

Previous: মা হওয়ার পর কীভাবে বলিউডে ফিরেছিলেন রানি মুখার্জি?
Next: ভারতে অ্যানিমিয়ায় ভুগছে ৬৭.১% শিশু এবং ৫৯.১% কিশোরী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.