Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রাজিল-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনায় ফুটবল

ব্রাজিল-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনায় ফুটবল

Online Desk এপ্রিল 8, 2024
klpkl.png

আল সাদি, ঢাকাঃ বিশ্ব ফুটবলে অন্যতম বড় পরাশক্তি হিসেবেই পরিচিতি রয়েছে ৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন যায় সেলেসাওদের জোগো বানিতো ফুটবলের প্রতি। সেই সুন্দর ফুটবল উপহার দেওয়া দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। মাউরোর এই সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে রয়েছে ফুটবলও। বিশ্ব ফুটবলের এই পরাশক্তির কাছে ফুটবলের সার্বিক উন্নয়নে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে মন্তব্য করে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক এবং পাটজাত ও চামড়াজাত পণ্য কেনার আহ্বানও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকালে শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের একটি জার্সিও উপহার দেন ব্রাজিলের মন্ত্রী। আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মাউরো ভিয়েরা সেই আমন্ত্রণপত্র এদিন হস্তান্তর করলে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, তিনি সম্মেলনে যাবেন। প্যালেস্টাইন ইস্যুতেও শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ব্রাজিলের এই পররাষ্ট্রমন্ত্রী।

Post Views: 133

Continue Reading

Previous: গার্ডেনরিচের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা
Next: রেশন দুর্নীতি নিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.