Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইস্টবেঙ্গলের দীপক জ্যোতি সম্মান পেলেন বাইচুঙ, ঋতুপর্ণা

ইস্টবেঙ্গলের দীপক জ্যোতি সম্মান পেলেন বাইচুঙ, ঋতুপর্ণা

Online Desk মার্চ 24, 2026
ই.jpg

স্পোর্টস রিপোর্টার : ধনধান্য অডিটোরিয়ামে ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করা হল I

সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায় I ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তার বক্তব্যের মধ্যে দিনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় I প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার হাই কোর্টের জাস্টিস অরিন্দম মুখার্জি I তাকে বরণ করে নেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও বরিষ্ঠ আইনজীবী অজয় কৃষ্ণ চ্যাটার্জি I দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকী স্মরণে তাঁকে নিয়ে বিভিন্ন গুণীজনদের লিখিত একটি বই মঞ্চে প্রকাশিত হয় I প্রকাশিত করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা I দীপক (পল্টু) দাসের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয় I বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত মিত্রকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় I সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও দেবব্রত সরকার I

শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রফেসর ডক্টর সমিত রায়কে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় I সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি I বিশিষ্ট চিকিৎসক ডা: রাজা ধরকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় I সম্মানিত করেন প্রাক্তন সভাপতি ডা প্রণব দাশগুপ্ত, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, প্রাক্তন খেলোয়াড় অমিত ভদ্র I বঙ্গভূষণ ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় I সমানিত করেন সাধারণ সচিব রূপক সাহা, বিকাশ দত্ত ও বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য I

ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় I তুলে দিলেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও প্রাক্তন সভাপতি ডা প্রণব দাশগুপ্ত I আমাদের মহিলা ও পুরুষ খো খো টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয় I সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও সহ সভাপতি কল্যাণ মজুমদার I সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ওমেন্স টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয় I ছিলেন কোচ অ্যান্টনি আন্দ্রেউস ও ম্যানেজার মৌমি পাল I সম্মানিত করেন আই এফ এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ও দীপঙ্কর চক্রবর্তী I আমাদের অ্যাথলেটিক্স টিমের প্রতিনিধিদের উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয় I সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার ও অজয় কৃষ্ণ চ্যাটার্জি I প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় I সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলী, মনোরঞ্জন ভট্টাচার্য ও বিকাশ পাঁজি I

সমস্ত গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি তাদের উপর নির্মিত ভিডিও মঞ্চে প্রদর্শিত হয় I

Post Views: 141

Continue Reading

Previous: ই-সাইনের জটিলতায় রাত প্রায় ১২টা ! প্রকাশিত হল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা
Next: রাজ্যজুড়ে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.