Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রাজ্যজুড়ে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যজুড়ে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Online Desk মার্চ 24, 2026
fgcb.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে ঝড়-বৃষ্টির পাশাপাশি বাড়বে তাপমাত্রাও, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে সকালের দিকে উপকূল সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
সপ্তাহান্তে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিও। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার সকালের দিকে কুয়াশা এবং বেলা বাড়লে পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। রাত ও দিনের তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

Continue Reading

Previous: ইস্টবেঙ্গলের দীপক জ্যোতি সম্মান পেলেন বাইচুঙ, ঋতুপর্ণা
Next: রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, কতজনের নাম বাদ? কমিশনের লিস্টে শুধুই ধোঁয়াশা

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.