Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, কতজনের নাম বাদ? কমিশনের লিস্টে শুধুই ধোঁয়াশা

রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, কতজনের নাম বাদ? কমিশনের লিস্টে শুধুই ধোঁয়াশা

Online Desk মার্চ 24, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সোমবার। সেই লিস্ট প্রকাশিত হল সোমবার রাত ১২টার কিছু সময় আগে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। দ্রুত পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটে এই তালিকা মিলবে। কতজনের নাম বাদ গেল? কারা তালিকায় আছেন? তা নিয়ে চরম ধোঁয়াশা।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতেও হিমশিম অবস্থা কমিশনের। কত নামের নিষ্পত্তি তালিকা বার করা হয়েছে সে বিষয়ে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। এমনকী কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও এখনও পর্যন্ত জানানো হয়নি।তবে বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে। যদিও সেখানেও সমস্যা রয়েছে। প্রযুক্তিগত কারণে সব বুথের তালিকা ডাউনলোড হচ্ছে না বলেও অভিযোগ উঠছে।
সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু অর্ধেকের কাছাকাছি নামে ‘ই-সাইন’ নেই। তাই কত বাদ হয়েছে জানা নেই।” এরপর মধ্যরাতে যে তালিকা প্রকাশ হল তাতেও মিটল না আতঙ্ক। যদিও মঙ্গলবার দুপুরের মধ্যেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই দাবি কমিশনের।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্ত জেলাশাসকের দফতর-সহ বিডিও, এসডিও অফিসে এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। বিএলওদের কাছেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে বলে দাবি কমিশনের। পরবর্তী তালিকা আগামী শুক্রবার প্রকাশ হবে। তবে যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন জানাতে পারবেন।

Post Views: 100

Continue Reading

Previous: রাজ্যজুড়ে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Next: প্রাকৃতিক প্রতিকূলতা এড়িয়ে অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা পাথরপ্রতিমায়

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.