Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • প্রাকৃতিক প্রতিকূলতা এড়িয়ে অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা পাথরপ্রতিমায়

প্রাকৃতিক প্রতিকূলতা এড়িয়ে অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা পাথরপ্রতিমায়

Online Desk মার্চ 24, 2026
Untitled-2.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ;

প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন কলেজ মাঠ, তবুও থেমে নেই প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় রাতদিন এক করে পাথরপ্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। কারণ, এই মাঠেই জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে যায়। ফলে জনসভা আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি।বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেঁচে ফেলা হচ্ছে, তার ওপর ফেলা হচ্ছে সাদা বালি। যাতে অল্প সময়ের মধ্যেই সভার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। সকাল হতেই আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট রয়েছে । পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ, তিনবারের বিধায়ক সমীর কুমার জানা , এবার চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ‘ভূমিপুত্র’ হিসেবেই পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন। প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও পাথরপ্রতিমায় জনসমাবেশ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এখন নজর সভার দিকে। সেখান থেকে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কতটা জোরদার হয় সমীর জানার লড়াই।

Post Views: 117

Continue Reading

Previous: রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, কতজনের নাম বাদ? কমিশনের লিস্টে শুধুই ধোঁয়াশা
Next: দল বদলে আইএসএফের প্রার্থী, প্রচারে বাধার সম্মুখীন আরাবুল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.