Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ই-সাইনের জটিলতায় রাত প্রায় ১২টা ! প্রকাশিত হল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা

ই-সাইনের জটিলতায় রাত প্রায় ১২টা ! প্রকাশিত হল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা

Online Desk মার্চ 24, 2026
SIR-1.jpg

নিজস্ব সংবাদদাতা : SIR-এ বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দিনভর টালবাহনার পর সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশিত হয়। যদিও কমিশনের তরফে এখনও পর্যন্ত ঠিক কত জনের নামের নিষ্পত্তি হল তা জানানো হয়নি। স্বাভাবিক ভাবেই কতজনের মধ্যে বাদ পড়লেন কতজন সেই সংখ্যাও জানা গেল না। শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করা হয়েছে। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা ভাবে তালিকা বেরিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, বুথমাফিক এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ডাউনলোড করে এপিক নম্বর দিয়ে সার্চ করলে ভোটাররা জানতে পারবেন তাঁদের নাম রয়েছে কিনা। https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 – এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তার সন্ধান মিলবে।

প্রথমে শোনা গিয়েছিল গত সপ্তাহের শেষাশেষি এই তালিকা প্রকাশিত হবে। তা এসে দাঁড়ায় সোমবার। দিনভর এই নিয়ে খোঁজখবর চলতে থাকে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, এখনও পর্যন্ত যত বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু তা এসে ঠেকলো রাত ১২টার কিছু আগে।

জানানো হয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা একটা বেরোলেও দু’ভাগে নাম থাকবে। ভোটার তালিকায় নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা দেখা যাবে ডিলিশনের তালিকায়। নাম বাদ দেওয়া হলে আপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে গঠিত রাজ্যের ১৯টি ট্রাইবুনালে। রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে ছিলেন, আদালতের নির্দেশ মেনে যেটুকু তথ্য হাতে এসেছে, তা দ্রুত প্রকাশের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ৯টার মধ্যেই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু ই-সাইন সহ দীর্ঘ প্রক্রিয়ার জটে সেই সময় পেরিয়ে যায়। ততক্ষণে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছিল কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে বিবেচনাধীন থাকা বেশির ভাগ আবেদনেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, পরবর্তী ধাপ হিসেবে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় জায়গার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন। তবে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা সোমবারের মধ্যে প্রিন্ট করা সম্ভব নয় তাও জানিয়ে দেওয়া হয়। তা হবে মঙ্গলবার। ততক্ষণ এই তালিকা শুধুমাত্র অনলাইনেই দেখা যাবে।

ভোটার তালিকা নিয়ে চলা আইনি জটিলতার প্রেক্ষিতে সিইও জানিয়ে দেন যে, নির্বাচন কমিশন নিজস্ব কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। হাইকোর্টের নির্দেশিকাই মেনে চলা হচ্ছে। তিনি বলেন, “হাইকোর্ট থেকে যা তথ্য পাওয়া যাবে, সেটাই প্রকাশ্যে আনা হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, ই-সাইন শেষ হলে যতটা তথ্য তাঁদের সার্ভারে আসবে, ততটাই এদিন প্রকাশ করা হবে। ফলে ই-সাইনের কারিগরি জটিলতায় সময় পিছোতে থাকে। অবশেষে তা এসে দাঁড়ালো রাত প্রায় ১২টায়।

Post Views: 127

Continue Reading

Previous: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমে বিমানবাহিনীর কর্মী গ্রেপ্তার
Next: ইস্টবেঙ্গলের দীপক জ্যোতি সম্মান পেলেন বাইচুঙ, ঋতুপর্ণা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.