Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বোর্ডের

ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বোর্ডের

Online Desk জুলাই 7, 2023
1000276363.jpg

স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেটেসর্বকালের সেরা অধিনায়ক তিনি। সেই মহেন্দ্র সিং ধোনিই শুক্রবার ৪২-এ পা দিলেন। তাঁকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় শুভেচ্ছা বার্তার ঢল নামবে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিা জুড়ে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। তাকেইএক অভিনব কায়দায় শুভেচ্ছা বার্তা জানাল বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমএস ধোনির ওভার বাউন্ডারির স্বাক্ষী সকলেই রয়েছেন। তাঁর হেলিকপ্টার শটের ভক্তও যে নেহাত কম নেই তা বলা চলেন।

এমএসডি মাটে থাকবেন আর সেখানে বিরাট ছয় হাকাবেন না এওমনটা বার হয় নাকি। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালের শেষটাও তো তাঁর চেনা ছন্দেই করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপ জয়ের উইনিং শট নিয়েছিলেন এক বিরাট ছয় হাঁকিয়ে। বিভিন্ন কায়দায় এমএস ধোনির ছয় সকলকে মুগ্ধ করেছিল বারবার। সেই বিশেষ বিশেষ ছয়ের কোলাজ করেই এক অসাধারণ ভিডিও দিয়ে এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালো বিসিসিআই। আর সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে।এরপর থেকে সাফল্যের রাস্তা ধরে এমএস ধোনি ক্রমশই এগিয়ে গিয়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল ভারতীয় দলের। এমএস ধোনির হাত ধরেই সেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেখানেি ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারিগড় ছিলেন এমএস ধোনি। ফাইনালের মঞ্চে তাঁর সেই পারফরম্যান্স এখনও যেন সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ধোনির জবন্মদিন যে সকলের কাছেই অত্যন্ত বিশেষ তা বলার অপেক্ষা রাখে না।ধোনি অবশ্য তাঁর জন্মদিনটা নিজের পরিবার এবং কাছের মানুষদের সঙ্গেই কাটাচ্ছেন। বরাবরই তাঁর বোঝা খুব মুশকিল। এবারের আইপিএলেও তো চেন্নাই সুপার কিংসকে তাদের পঞ্চম আইপিএল ট্রফিটা এনে দিয়েছেন এমএস ধোনি। ক্যাপ্টেন কুলের জন্মদিনেই এখন মাতোয়ারা সকলে।

Post Views: 83

Continue Reading

Previous: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের বিক্ষোভ দৌলতপুরে
Next: বিধাননগরের কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পোস্টার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.