Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “২১ বছর পর ধূপগুড়ি হত্যাকান্ডের ছায়া” পার্টি অফিসে ঢুকে গুলি সিপিএম নেতাকে

“২১ বছর পর ধূপগুড়ি হত্যাকান্ডের ছায়া” পার্টি অফিসে ঢুকে গুলি সিপিএম নেতাকে

Online Desk জুলাই 27, 2023
Untitled.png

নিজস্ব প্রতিনিধি,রাঁচীঃ সেই দু’দশক আগের ধূপগুড়ি কান্ডের ছায়া এবার ঝাড়খণ্ডের রাঁচীতে। ভরসন্ধ্যায় দলাদিলি চকের পার্টি অফিসে ঢুকে পর পর সাতটি গুলি করে খুন করা হল এক সিপিএম নেতাকে। মৃতের নাম সুভাষ মুন্ডা। তিনি ঝাড়খণ্ড রাজ্য কমিটির সদস্য ছিলেন।
সূত্রের খবর, বুধবার সুভাষ মুন্ডা বসেছিলেন পার্টি অফিসে। রাত ৮টার দিকে বাইক নিয়ে পার্টি অফিসে উপস্থিত হয় কয়েক জন। অফিসে ঢুকেই সুভাষকে লক্ষ্য করে পর পর গুলি করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সিপিএম নেতা।
ঝাড়খণ্ডের ছাত্র যুব সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সুভাষ মুন্ডা। সিপিএমের রাজ্য সম্পাদক প্রকাশ বিপ্লব জানান, ‘মোটরবাইকে চড়ে কয়েক জন দুষ্কৃতী এসে পার্টি অফিসে ঢুকে সুভাষকে খুন করে। সুভাষ আমাদের রাজ্য কমিটির সদস্য ছিলেন। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রবল জনপ্রিয়তা ছিল’।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকায় ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। পুলিশের আইজি অমল ভি হোমকর জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ২০০২ সালে জলপাইগুড়ির ধূপগুড়ির সিপিএম পার্টি অফিসে ঢুকে গুলি চলায় কেএলও জঙ্গীরা। ঘটনায় সিপিএম নেতা গোপাল চাকী সহ পাঁচ জনের মৃত্যু হয়। সেই ঘটনার ছায়া দেখা গেল ২১ বছর পর ঝাড়খণ্ডের রাঁচীতে।

Post Views: 87

Continue Reading

Previous: মণিপুর সরকারের বরখাস্তের দাবিতে রাস্তায় ত্রিপুরার উপজাতিরা
Next: ধুন্ধুমার কাণ্ড শীতলকুচিতে, গৃহবধূর সঙ্গে সঙ্গমরত অবস্থায় ধরা পড়লো পাড়ার দেওর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.