Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জমি জটে জেরবার ধূপগুড়ি

জমি জটে জেরবার ধূপগুড়ি

Online Desk জুন 25, 2024
jpg-bibad.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ক্লাবের জমিতে হওয়ার কথা ছিল ইকো পার্ক. কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি পার্ক। জমি জটে ধুপগুড়ি পুরসভার অন্দরেই কাজিয়া। তীব্র কটাক্ষ বিরোধীদের। জমি ফিরে পেতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে আন্দোলনে ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব। জানা গিয়েছে,২০১২ সালে ধূপগুড়ি পুরসভা তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকোপার্ক তৈরীর জন্য ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পুরসভা। পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় সাড়ে সাত বিঘা জমি পুরসভাকে দেয় ক্লাব কর্তৃপক্ষ। ১২ বছর পার, সেই পার্ক তৈরি হয়নি বলে অভিযোগ । এদিকে, ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই মহকুমা আদালত নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা হিসেবে সেই মাঠ পরিদর্শন করে গেছেন প্রশাসনিক আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সহ জেলা আদালতের প্রতিনিধি দলও এই জমি দেখে গেছেন। আর তাতেই ক্ষোভ ক্লাব কর্তৃপক্ষের।

তবে এবিষয়ে তৎকালীন পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা বর্তমান ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অরূপ দে ক্লাবের আন্দোলনকে এক কথায় সমর্থন জানিয়ে বলেছেন, তার আমলে ক্লাবের সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল। তিনি ক্ষোভ উগড়ে দিলেন বর্তমান ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে. তাঁর অভিযোগ, বোর্ড মিটিং না ডেকেই ওই জায়গায় প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শন করাতে নিয়ে যাওয়া হয়েছে। যদি ক্লাবের জমিতে আদালত নির্মাণ হয় তাহলে ক্লাবের সঙ্গে কথা বলেই পরিদর্শন উচিত ছিল।

এদিকে কয়েক কোটি টাকা ব্যয়ে এই জমিতে ধুপগুড়ি পুরসভা কাজ শুরু করেও মাঝপথে কাজ থমকে যায়।
এ নিয়ে বিজেপি নেতা শ্যাম প্রসাদ ঘটনার তীব্র কটাক্ষ করে বলেন পুরসভার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান কাজিয়া। তৃণমূলের অন্দরেই ক্ষোভ।

অপরদিকে, সোমবার থেকে নিজেদের ক্লাবের জমি ফেরতের দাবীতে অবস্থান বিক্ষোভে নেমেছে ক্লাব সদস্যরা।

Post Views: 64

Continue Reading

Previous: বিজেপি – পুলিশ সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি
Next: কামদুনি কাণ্ডে প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামীকে দুষ্কৃতিদের মারধর ! থানায় অভিযোগ

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.