Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নারী দিবস উপলক্ষে রাজপথে মমতা, কটাক্ষ দিলীপ ঘোষের

নারী দিবস উপলক্ষে রাজপথে মমতা, কটাক্ষ দিলীপ ঘোষের

Online Desk মার্চ 7, 2024
Untitled-1-copy.png

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবস উপলক্ষে কলকাতার রাস্তায় মিছিল করবেন মমতা। এই মিছিল কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন মোড়, এস এন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেদিনই শিবরাত্রি পড়েছে। তাই আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন অর্থাৎ ৭ মার্চ পথে নামছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিলের স্লোগান, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। এবার এই নিয়ে, কটাক্ষ করলেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদী সত্যিই দেশের মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছেন। তাকে মহিলারা বিশ্বাস করেন।
দিলীপ আরও বলেন, প্রশ্ন হল, যে সন্দেশখালিকে নিয়ে এতো কান্ড, সেখানকার মহিলারা যখন মোদীর কাছে আসছেন, তখন বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকেছে যাতে তারা পৌঁছাতে না পারেন। নিউটাউন এলাকাতেই এই ঘটনা ঘটেছে। তবে পারেনি। মহিলারা এসেছেন। তৃণমূল কিছু হলে রাস্তায় মিছিল বের করে। রাজ্যের মানুষকে ওরা কি দিয়েছে? মোদী সারা দেশে ঘুরে ঘুরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিচ্ছেন। তৃণমূল কি দিচ্ছে? ৩০০ বা ৫০০ টাকা ঘুষ বা ভিক্ষা দিচ্ছে।

Post Views: 68

Continue Reading

Previous: কেন্দ্রীয় বাহিনী স্কুল থেকে দূর হটোঃ লিবারেশন
Next: স্কুল বন্ধ রেখে তৃণমূলের কর্মী সম্মেলন ? তুঙ্গে তরজা

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.