নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর : খড়গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে তৃণমূল নেত্রী বেবি কোলের রাস্তায় ফেলে মারধরের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। বুধবার সকাল প্রায় নটা নাগাদ আক্রান্ত অনিল দাস এর বাড়িতে তার সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দেখা করেন এবং কথা বলেন প্রবীণ আক্রান্ত বাম নেতা অনিল দাস ওরফে ভীমদার সাথে। ঘটনা নিয়ে কথা বলেন এলাকাবাসীদের সাথেও।
উল্লেখ্য যদিও বাম নেতা অনিল দাসকে তৃণমূল নেত্রী বেবি কোলের , রাস্তায় ফেলে মারধরের ঘটনাযর ৪৮ ঘণ্টা কেটে গেলেও, এখনো অ্যারেস্ট হয়নি অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে। যা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে তৃণমূলের তরফে বেবি কোলেকে শোকজ করার পরও অভিযুক্তকে শুধুমাত্র থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রশ্ন উঠছে তবে কী নামেই শোকোজ? বেবী কোলের এই আচরণকে কী দলের অন্দরে প্রশ্রয়য় দিচ্ছে তৃণমূল ?
বুধবার আক্রান্ত অনিল দাস এর বাড়িতে দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।একই সাথে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করেন তিনি।দিলীপ ঘোষ জানান এখানকার স্থানীয় তৃণমূল এবং তৃণমূল নেতারা গরীব অসহায়দের বঞ্চিত করে তাদের বাড়ি ,জমি দখল করেছে । তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে প্রতিবাদ করেছিল বাম নেতা অনিল দাস তাই তার সঙ্গে এরূপ বর্বরচিত আচরণ করেছে তৃণমূল। দিলীপ ঘোষ এও বলেন শোকজ শুধুমাত্র লোক দেখানো, আসলে তৃণমূলই বেবি কোলেকে দিয়ে এই কাজ করিয়েছে।
