Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাসির বাড়িতে মহানন্দে দিন কাটছে জগন্নাথ দেব

মাসির বাড়িতে মহানন্দে দিন কাটছে জগন্নাথ দেব

Online Desk জুলাই 2, 2025
JAGANNATH.png

নিজস্ব সংবাদদাতা, নদিয়া : নামেই ৫৬ পদ, বাস্তবে পদের সংখ্যা প্রায় আড়াইশোর বেশি, এভাবেই মাসির বাড়িতে মহানন্দে দিন কাটছেন জগন্নাথ দেবের।মায়াপুরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে ইসকনের পঞ্চতত্ত্ব মন্দিরে রয়েছে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য অস্থায়ী গুন্ডিচা মন্দির। আর সেই মাসি বাড়িতেই সকাল বিকেল রাত্রিতে দেশি ও বিদেশী মেনু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের জন্য।
শত শত পদে খাওয়া-দাওয়া করে মাসির বাড়িতে মহানন্দে দিন কাটাচ্ছেন তারা। কি নেই পদে? বাঙালি ডাল,ভাত,সবজি,ভাজা,ফলমূল,পিঠেপুলি,পায়েস,মিষ্টি থেকে শুরু করে চাউমিন, পাস্তা,দইবড়া রোজ অসংখ্য মেনু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের জন্য। প্রতিদিন ভোর চারটে থেকে শতাধিক রান্নার লোক ও তার সহযোগী মিলে জগন্নাথের ভোগ তৈরিতে ব্যস্ত। আর সেই জগন্নাথের প্রসাদ পাচ্ছেন হাজার হাজার ভক্ত।
রথের পরদিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত এভাবেই রকমারি পদে খাওয়া-দাওয়া করছেন জগন্নাথ,বলদেব এবং সুভদ্রা । উল্টোরথে তারা ফিরে যাবেন নিজগৃহে। তাই মাসির বাড়িতে যে কটা দিন থাকে এই কটা দিন আতিথেয়তায় বিন্দুমাত্র খামতি রাখেন না ইসকনের ভক্তরা। প্রতি বছরই এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে ইসকনের অসংখ্য দেশীয় বিদেশী ভক্ত।
শুধু জগন্নাথের জন্য এখানে রান্না হয় তা নয়। ইসকন ভক্তরা তাদের বাড়ি থেকে অসংখ্য পদ তৈরি করে নিয়ে আসে জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আর প্রতিদিন তিন বেলা করে সেই ভোগ নিবেদন করা হয়, জগন্নাথের অস্থায়ী গুণ্ডিচা মন্দিরে। জগন্নাথ দেবের প্রিয় পদ মিষ্টি ডাল থেকে শুরু করে বিভিন্ন রকমারি পিঠে পুলি পায়েস ফলমূল কাঁঠাল লুচি পনির মালপোয়া সমস্ত কিছুই জগন্নাথের ভোগে থেকে থাকে। জগন্নাথের প্রসাদ পেতে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হয় মায়াপুর ইসকন মন্দিরে।

Post Views: 115

Continue Reading

Previous: ৬ কোটি টেলি-পরামর্শ, নজির তৈরি করল মমতা সরকারের ‘স্বাস্থ্যইঙ্গিত’
Next: রাম-বাম গুজবে হাওয়া দিয়ে , আক্রান্ত বাম নেতা অনিল দাস এর বাড়িতে দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.