Skip to content
মার্চ 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ

‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ

Online Desk মার্চ 20, 2026
20260320_140819.jpg

ওঙ্কার ডেস্ক: পছন্দের কেন্দ্র খড়গপুর বিধানসভায় তাঁকে প্রার্থী করেছে বিজেপি। জনসংযোগে নেমে পুরনো মেজাজে দিলীপ ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি দিলেন গালভরা প্রতিশ্রুতিও। শুক্রবার খড়গপুরে চা চক্রে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপিকে ভোট দিলে, ভাতা নয় বেতন দ্বিগুণ করে দেওয়া হবে।’

ভোটের আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের অ্যাড হক বোনাস নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘বলছেন টাকা নেই। টাকা নেই তো এত বাড়াচ্ছে কী করে। সেই তো মোদিজির কাছে ধরনা দিতে যাবে। আমি লোককে বলব ধরনা দেওয়া কেন ভাই, মোদিজিকে ভোটটা দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে।’ সেই সঙ্গে তৃণমূলের ইস্তাহার প্রকাশ নিয়ে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, ‘তৃণমূলের ইস্তাহার কেউ পড়েও না আর কেউ দেখেও না। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেন দিদিমণি। ভোটের দিন ঘোষণা হবে তাই দিয়ে বাড়িয়ে দিলেন ঘোষণা করে দিলেন। যদি বাড়ানোরই থাকত তাহলে সুপ্রিম কোর্টে যেতেন কেন তিনি।’

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দু দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। তবে খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপের দাবি, ছাব্বিশে বিজেপি জয়ী হতে চলেছে। তাঁর কথায়, ‘আমরা একটার পর একটা রাজ্য জিতে আসছি, এবার বাংলা জিতব। যদি বাংলায় আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে শুধু বাংলার জন্য নয় সারা দেশের মানুষের জন্য এটা ক্ষতি। কারণ এই বাংলা দিয়ে উগ্রপন্থীরা যাচ্ছে, টেররিস্টরা রোহিঙ্গারা এদিক দিয়ে ঢুকে সারাদেশে উৎপাত করছে।’

Post Views: 24

Continue Reading

Previous: শুক্রেই ইস্তাহার প্রকাশ করতে পারে তৃণমূল! কী চমক থাকবে?
Next: ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20260320_143937.jpg

পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

Online Desk মার্চ 20, 2026
TAKA.jpg

ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

Online Desk মার্চ 20, 2026
high.jpg

ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk মার্চ 20, 2026

You may have missed

20260320_143937.jpg

পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

Online Desk মার্চ 20, 2026
TAKA.jpg

ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

Online Desk মার্চ 20, 2026
high.jpg

ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk মার্চ 20, 2026
20260320_140819.jpg

‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ

Online Desk মার্চ 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.