Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভালোয় ভালোয় চলে আসুন, ‘পলাতক’ পঞ্চায়েত প্রধানদের ডিমের জায়গায় ইট মারার হুঁশিয়ারি দিলীপের

ভালোয় ভালোয় চলে আসুন, ‘পলাতক’ পঞ্চায়েত প্রধানদের ডিমের জায়গায় ইট মারার হুঁশিয়ারি দিলীপের

Online Desk জুলাই 5, 2026
DI.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের পাত্তা মিলছে না। বাংলার প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়। ফলে পঞ্চায়েতের কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এবার এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ‘পলাতক’ পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে পঞ্চায়েত মন্ত্রীর বার্তা, “ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোয় ভালোয় চলে আসুন।” এমনকি কাজ না করলে পদত্যাগ করার কথাও বলেছেন দিলীপ ঘোষ।
শহর থেকে গ্রামে তৃণমূলের নেতা, পঞ্চায়েত প্রধানদের ডিম মারা হচ্ছে! এটাই যেন এখন নতুন ট্রেন্ড। বহু জায়গাতেই পঞ্চায়েত প্রধানরা দফতরে কাজ করতে যাচ্ছেন না! ফলে সমস্যা হচ্ছে। অনেক পঞ্চায়েত এলাকায় কাজ আটকে যাওয়ার কথা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই আবহে বলেছেন, “কাজের খুব সমস্যা হচ্ছে। প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গিয়েছেন। অফিসে আসছেন না। সরকারি কাজের প্রকল্পগুলিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে, মানুষ বিভিন্ন কাজে গিয়ে ফিরে যাচ্ছেন। সার্টিফিকেট পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হয়ে গিয়েছে, তার পেমেন্ট দিতে হবে।’
এই অবস্থায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপের বার্তা, “আমি আবেদন করছি, যারা জনগণের ভোটে জিতে এসেছেন, তারা এসে কাজ করুন। এলে কেউ টোন-টিটকিরি করতে পারেন। ভয় পাওয়ার কারণ নেই। রাজনীতি করতে এসেছেন। যডি না আসেন বেশি সমস্যা হবে।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “দরকার হলে পুলিশ পাঠাব বাড়িতে। তুলে নিয়ে আসবে, সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করাব।’

Post Views: 31

Continue Reading

Previous: ফের কাশ্মীরে জঙ্গী আতঙ্ক; শেপিয়ান জেলায় সেনা বাহিনীর গুলিতে নিহত লস্করের দুই জেহাদি
Next: ‘চ্যালেঞ্জ নিতে তৈরী’, দলকে জিতিয়ে মেসিকে ছুঁয়ে জানালেন এমবাপে

সম্পর্কিত গল্প

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026

You may have missed

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
TRUMP-NETENYAHU.png

‘নেতেনয়াহু জানেন কে আসল বস’, ফের ইজরায়েলকে তাছিল্ল্য প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জুলাই 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.