Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চোট সারিয়ে সবুজ মেরুন জার্সিতে নামার জন্য মরিয়া পেত্রাতোস

চোট সারিয়ে সবুজ মেরুন জার্সিতে নামার জন্য মরিয়া পেত্রাতোস

Online Desk ডিসেম্বর 14, 2023
images.jpg

স্পোর্টস ডেস্ক : ———-এক মাসেরও বেশি সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামতে পারেননি হ্যামস্ট্রিংয়ে সমস্যার জন্য। যা নাকি ১৫ বছরের পেশাদার ফুটবল জীবনে আগে কখনও হয়নি তাঁর। চোট সারিয়ে নিজেকে ক্রমশ সুস্থ করে তুলছেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতোস ।

গত মরশুমে দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে এ বারও সমর্থকদের অনেক আশা। গত মরশুমের চেয়েও বেশি গোলের আশায় এ বার জেসন কামিংস, আরমান্দো সাদিকুদের নিয়ে এসেছিল মোহনবাগান। কিন্তু গোলের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে সেই দিমি-র দিকেই। অথচ হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য ১ নভেম্বরের পর আর মাঠে নামতে পারেননি তিনি।

দলের সাফল্যের ধারাবাহিকতাও বিঘ্নিত হয় এই কয়েক সপ্তাহে। ১ নভেম্বরের পর মোহনবাগান এসজি যে পাঁচটি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র একটিতে জেতে তারা, একটিতে ড্র করে ও তিনটি ম্যাচে হারে। এএফসি কাপে হারের হ্যাটট্রিক করে মোহনবাগান। আইএসএলে টানা পাঁচটি ম্যাচে জয়ের পর গত ম্যাচে ঘরের মাঠে ড্র-ও করে তারা। এর কোনওটিতেই ছিলেন না পেত্রাতোস।

দলের পারফরম্যান্সের গ্রাফ যখন নীচের দিকে নামতে শুরু করে দিয়েছে, তখনই পেট্রাটসের অভাব অনুভব করছে সবুজ-মেরুন শিবির। তবে শুক্রবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে হয়তো তিনি ফের ফিট হয়ে মাঠে পারবেন। এমনই আশা দেখা গিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করা শুরু করেছেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড। ক্রমশ ম্যাচ-ফিটনেস ফিরে পাচ্ছেন বলেই মনে হচ্ছে।

নিজেও সেই আশা করছেন পেট্রাটস। এদিন সাংবাদিকদের পেত্রাতোস বলেন, “আমি অনুশীলনে মনোনিবেশ করছি। এখনও দুদিনের অনুশীলন বাকি আছে। পরের ম্যাচে খেলতে পারব কি না, সেই সিদ্ধান্ত তো আমি নেব না। তবে পরের ম্যাচের জন্য তৈরি হয়ে ওঠাই এই মুহূর্তে আমার লক্ষ্য।” অস্ট্রেলিয়ার বিশ্বকাপার আরও বলেন, “এই অভিজ্ঞতা প্রথম হল আমার। ১৫ বছরের ফুটবল জীবনে এর আগে কখনও হ্যামস্ট্রিং সমস্যায় ভুগিনি। শিখলাম, কী ভাবে এই ধরনের চোট সামলে অনুশীলনের মাধ্যমে নিজেকে ক্রমশ সুস্থ করে তোলা যায়। নিজেকে ফের বিশ্লেষণ করে নিজের আসল জায়গায় ফিরিয়ে আনার সুযোগও পেয়েছি। আশা করি, এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করে তুলবে। পরবর্তী ম্যাচে সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছি। শুরু থেকে খেলি বা পরিবর্ত হিসেবে নেমে পাঁচ মিনিট খেলি। দলকে ভাল ফল এনে দেওয়ার চেষ্টাই করব।”

Post Views: 81

Continue Reading

Previous: বিদায়ী সিরিজে পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করে লারার রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার
Next: ভারী তুষারপাত সিকিমে, দুর্গম এলাকায় আটকে রয়েছেন ৩০০ জনের বেশী পর্যটক

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.