Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামীর অভিযোগ প্রেমিকের দিকে

বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামীর অভিযোগ প্রেমিকের দিকে

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
Untitled design

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার দণ্ডীর হাট বাজার সংলগ্ন এলাকার এক বেসরকারি নার্সিং কোর্সিং ট্রেনিং সেন্টার থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, মহিলার নাম মারিয়াম খাতুন। বয়স ২৬ বছর। মৃতার বাড়ি দেগঙ্গা থানার ইয়াজ পুর এলাকায়। মৃতা মারিয়াম খাতুন বেড়াচাপার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতো। পাশাপাশি জানা যায় মৃতার ওই নার্সিং ট্রেনিং সেন্টারের আসাউদ্দিন মোল্লা নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যার পর ওই সেন্টারের দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হয় এলাকাবাসীর।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে মারিয়াম খাতুনের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার স্বামী আলমগীর মন্ডল জানান, “সকালে বাড়ি থেকে আসার সময় বাড়িতে বলে আসে অফিসে কাজ রয়েছে, কিন্তু আমি বারণ করলেও সে শোনেনি। তিনি আরো বলেন, বসিরহাটের এক যুবক আসাউদ্দিন মোল্লার সঙ্গে সম্পর্ক ছিল সেই পরিকল্পনা করে আমার স্ত্রীকে খুন করেছে, ও আত্মহত্যা করতে পারে না”। অপরদিকে যার নামে অভিযোগ আসাউদ্দিন মোল্লা তিনি ফোনের মাধ্যমে জানান, যার নামে অভিযোগ আসাউদ্দিন মোল্লা তিনি বলেন, “ওই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আমি তাকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলি, সে সঙ্গে সঙ্গে দোতলায় উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না মেলায় পাশের একটি কাঠমিস্ত্রিকে ডেকে এনে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেহটি পাওয়া যায়”। পুলিশ সুত্রে খবর, এখনও পর্যন্ত মৃতার বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্ত শুরু করবে পুলিশ।

Post Views: 82

Continue Reading

Previous: ৭২ ঘন্টা পরেও তেলেঙ্গানার সুড়ঙ্গে উদ্ধার করা গেল না আটকে পড়া শ্রমিকদের
Next: ফের শিরোনামে শশী থারুর, মোদী সরকারের মন্ত্রীর সঙ্গে হাসিমুখে সেলফি কংগ্রেস সাংসদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.