Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তার কড়াকড়ি, বসিরহাটে বিএসএফ’এর নাকাচেকিং

সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তার কড়াকড়ি, বসিরহাটে বিএসএফ’এর নাকাচেকিং

Online Desk জানুয়ারি 25, 2025
bsf-bbb.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। তার আগেই বসিরহাটের স্বরূপনগরে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ’এর নাকা চেকিং। শনিবার সকাল থেকে স্বরূপনগরের রাস্তা থেকে শুরু করে নদীপথে বিএসএফ কড়া নজরদারি চালায়।
উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে অপারেশন অ্যালার্টের নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের পূর্বাঞ্চলের ক্ষেত্রের তরফে। ২৩শে জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বিএসএফ’এর তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই ‘অপস’ বা অপারেশন অ্যালার্ট।
উল্লেখ্য, বসিরহাটের স্বরূপনগর থেকে হেমনগর পর্যন্ত স্থল ও জল সীমান্ত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যেী জল সীমান্ত ৫০কিমি ও স্থল সীমান্ত ৪৬ কিমি। বিএসএফের ১০২, ১৪৩, ৭৪, ৮৫ ও ১১৮ ব্যাটেলিয়নকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে। বিএসএফের স্পিডবোট ও ওয়াটার আউটপোস্ট সহ একাধিক জলযানে কালিন্দী, রায়মঙ্গল, গোমতী ও ইছামতি নদীতে টহল দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

Post Views: 78

Continue Reading

Previous: অভিষেকের কেন্দ্রে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা,চাঞ্চল্য ডায়মন্ড হারবারে
Next: বিষ দিয়ে নষ্ট করা হল তিন বিঘা গমক্ষেত, পুলিশের দ্বারস্থ কৃষক পরিবার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.