Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কালা জাদু’র সন্দেহে পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে, ছুরিকাঘাত করে খুন চিকিৎসকের

‘কালা জাদু’র সন্দেহে পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে, ছুরিকাঘাত করে খুন চিকিৎসকের

Online Desk জুন 18, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: নৃশংস ঘটনা রাজধানী দিল্লিতে। ঘরের পরিচারিকাকে ভারী ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করলেন এক চিকিৎসক। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে তাঁর দেহে একাধিক বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। দিল্লির অভিজাত এলাকা মাউন্ট কৈলাশে নিজের বাড়িতে ৪৫ বছর বয়সী ওই পরিচারিকাকে খুন করেছেন অভিযুক্ত ডাক্তার। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই মহিলার নাম মিনা; তিনি গৃহ সহায়িকা হিসেবে ওই ডাক্তারের বাড়িতে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মণীশ গুপ্ত। তাঁর বাড়ির কাছ থেকেই রক্তাক্ত অবস্থায় মিনার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে সকাল ১১টা ৩৬ মিনিট নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারীরা ঘটনাস্থলেই গিয়ে দেখেন নিহত মিনার পাশে বসে রয়েছেন অভিযুক্ত মণীশ। পুলিশ জানিয়েছে, মিনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন মণীশ। পুলিশকে ওই চিকিৎসক জানান, তিনি প্রথমে পরিচারিকাকে ব্যাট দিয়ে আঘাত করেন। পরে ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত দাবি করেন, ওই পরিচারিকা ‘কালা জাদু’র চর্চা করতেন, যার ফলে বাড়িতে অশান্তি হচ্ছিল। আর সে কারণেই তিনি এই খুন করেছেন।

তবে মনীশের বক্তব্যে একাধিকি অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, মণীশ ক্রমাগত অসংলগ্ন কথা বলছেন। তদন্তকারীরা জানান, অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছেন। চিকিৎসক ও নিহত পরিচারিকার মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, তাঁদের মধ্যে কোনও বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি পুলিশ ঘটনাস্থলে ক্রাইম টিমকেও পাঠিয়েছে। হত্যার কাজে ব্যবহৃত ব্যাট ও ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Post Views: 19

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে মুক ও বধির
Next: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল, কারা কারা রয়েছেন প্রথম দশে

সম্পর্কিত গল্প

Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026
FotoJet.jpg

টিআরপি তালিকায় জোড়া-জোড়া মেগা, সেরা ১০-এ রইল কারা?

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.