Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাইডেনের আমলে নিযুক্ত অ্যাটর্নিদের বরখাস্ত করছেন ট্রাম্প

বাইডেনের আমলে নিযুক্ত অ্যাটর্নিদের বরখাস্ত করছেন ট্রাম্প

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত অ্যাটর্নিদের বরখাস্ত করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ‘মার্কিন বিচার ব্যবস্থায় চরম রাজনীতিকরণ করা হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘স্বর্ণযুগের সূচনায় একটি ন্যায্য বিচার ব্যবস্থার প্রয়োজন৷ পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে৷ সেকারণে আমাদের হাউস পরিষ্কার করতে হবে৷’ বাইডেন আমলের প্রশাসনকে কটাক্ষ করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বিগত চার বছরে আমেরিকার বিচার ব্যবস্থায় ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে৷ সেকারণে আমি সকল অ্যাটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি৷ এক ন্যায্য বিচার ব্যবস্থার মাধ্যমে আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হবে৷’ উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকজন অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে৷ শুধু তাই নয়, নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বেশ কয়েকজন অ্যাটর্নি৷

৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একাধিক বেনজির সিদ্ধান্ত নিয়েছেন। সেদেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় চিন-সহ বেশ কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তও নিয়েছে ট্রাম্প প্রশাসন।

Post Views: 117

Continue Reading

Previous: হাতে শ্যাম্পেন অন্য হাতে ব্রেস্ট পাম্প! নেটদুনিয়ায় চর্চায় রাধিকা আপ্তে
Next: রাজ্য জুড়ে কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা, শীতের শেষে ভিজবে কোন কোন জেলা?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.