Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশ নিয়ে প্রশ্ন সাংবাদিকের, ট্রাম্প বললেন ‘বিষয়টা মোদী দেখে নেবেন’

বাংলাদেশ নিয়ে প্রশ্ন সাংবাদিকের, ট্রাম্প বললেন ‘বিষয়টা মোদী দেখে নেবেন’

Online Desk ফেব্রুয়ারি 14, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সাক্ষাতে উঠল বাংলাদেশ প্রসঙ্গ। দুই রাষ্ট্রপ্রধান বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে এক সাংবাদিক বাংলাদেশে নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী দেখে নেবেন। মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত নেই বলে মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের কাছে ওই ভারতীয় সাংবাদিক জানতে চান, ‘আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল, সম্প্রতি মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?’ জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। (ভারতের) প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন…। বস্তুত আমি পড়েছি (ভারত) এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব।’
মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর কূটনৈতিক শিবির মনে করছে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতই শেষ কথা বলবে। কার্যত তাতেই সিলমোহর দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত যে সবচেয়ে প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি এ বিষয়ে আর কোনও সন্দেহ নেই। পাশপাশি বাংলাদেশ প্রশ্নে ভারতকে ডিঙিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও হস্তক্ষেপ করবে না।

ভিডিও দেখুন-

Post Views: 140

Continue Reading

Previous: ‘ভোররাতে বাবা-মায়ের কবাডি…’ রণবীরের বিতর্কিত মন্তব্যের মাঝেই ভাইরাল কপিল শর্মার মন্তব্য
Next: ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বের মাঝেই একের পর এক পরিচালক ফিরছেন পুরনো পরিচালক গিল্ডে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.