Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে প্রস্তুত ওয়াশিংটন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে প্রস্তুত ওয়াশিংটন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

Online Desk এপ্রিল 21, 2026
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে বুধবার। তার আগে আরও একবার মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিলেন ইরানকে। সংবাদ মাধ্যমকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন। তবে একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন, এই অচলাবস্থা একটি ‘চমৎকার চুক্তির’ মাধ্যমে শেষ হতে পারে।

রিপোর্ট অনুসারে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী পুরোপুরি প্রস্তুত। তাঁর আরও সংযোজন, বিশ্বাস করি একটি সমাধান সম্ভব। সাক্ষাৎকার অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে একটি চমৎকার চুক্তির মাধ্যমে এর অবসান ঘটবে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য থেকে অনুমান করা যায়, হোয়াইট হাউস তেহরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখছে। সেই সঙ্গে একটি কূটনৈতিক সমাধানের দরজাও খোলা রাখছে।

ইরানের বন্দর অবরোধের পক্ষে ট্রাম্প যুক্তি দেন এদিন। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ সফল হয়েছে। এটি ওয়াশিংটনের দর কষাকষির ক্ষমতাকে শক্তিশালী করেছে। প্রসঙ্গত এই অবরোধ আলোচনায় অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান দাবি করেছে, সামুদ্রিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। সেই সঙ্গে সমুদ্রে মার্কিন পদক্ষেপকে অস্থিতিশীল বলে বর্ণনা করেছে তেহরান। ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি বর্তমান সময়সীমার পর যুদ্ধবিরতি বাড়াতে চান না।

Post Views: 119

Continue Reading

Previous: অবশেষে এল জয়ের স্বাদ, তিলকের হাত ধরে শতরানের ঝড় উঠল ২২ গজে
Next: ‘সাইলেন্স পিরিয়ড’ বিধি মেনে চলতে সমস্ত থানার ওসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে বলল কমিশন

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.