Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে এল জয়ের স্বাদ, তিলকের হাত ধরে শতরানের ঝড় উঠল ২২ গজে

অবশেষে এল জয়ের স্বাদ, তিলকের হাত ধরে শতরানের ঝড় উঠল ২২ গজে

Online Desk এপ্রিল 21, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে এল জয়ের স্বাদ। টানা হারের পর তিলকের হাত ধরে শতরানের ঝড় উঠল ২২ গজে। গুজরাটের বিরুদ্ধে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান করলেন, যা আগে করেছিলেন শ্রীলঙ্কার তারকা সনৎ জয়সূর্য। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই রেকর্ড গড়ছিলেন তিনি। এরপর সেই তালিকায় নাম উঠল তিলকের।

কিন্তু কী ভাবে এল এই সাফল্য? তিলকের মতে তার বীজমন্ত্র লুকিয়ে আছে হার্দিকের নেতৃত্বে। মাঠে খেলা চলাকালীন দর্শকদের নজর কাড়ে হার্দিকের সঙ্গে তিলকের কথোপকথন। কী সেই কথোপকথন? তিলক বলেন, তিনি সর্বদা হার্দিকের কথায় উৎসাহিত হয়েছেন। তিনি বার বার বলছিলেন তিলকই জয়ের স্বাদ দিতে পারবেন। অবশেষে হার্দিকের কথাই সত্যি হল। হার্দিক জানিয়েছেন, তিনি শুধু তিলককে বল দেখে শট মারতে বলেছিলেন। বাকিটা তিলক নিজেই করেছেন। খেলা শেষে মুম্বইয়ের অধিনায়ক বলেন, “তিলকের যা প্রতিভা তাতে আমার চিন্তার কিছু ছিল না। তাই ওকে বলেছিলাম, বল দেখে শট মারতে। এই ইনিংস যেমন তিলকের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তেমনই গোটা দলের জন্যও জরুরি ছিল।”

দর্শকদের মতে প্রথম ২০ ওভারে একটু ধরে খেলছিলেন তিলক। তাঁর কারণও নিজের মুখে স্বীকার করলেন তিনি। তিনি বললেন, প্রথমে তিনি পিচ বুঝতে সময় নিয়েছিলেন। সময় মতো বুঝে নিজের ওপর ভরসা রেখে খেলেছিলেন। টানা হারে মুম্বইয়ের মনোবল তলানিতে পৌঁছে গিয়েছিল। গুজরাতের বিপক্ষে তাঁর গোটা ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। প্রথম ২২ বলে ১৯ রান। পরের ২৩ বলে ৮২। ৪৫ বলে করেছেন অপরাজিত ১০১ রান। আইপিএলে নিজের প্রথম শতরান করে দলকে জিতিয়েছেন তিলক। সেই পরিস্থিতিতে এই ইনিংস খুব জরুরি ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 122

Continue Reading

Previous: ভোটমুখী বঙ্গে আরাবুল ইসলামের গাড়িতে হামলা! অভিযোগের তীর শাসকদলের দিকে
Next: ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে প্রস্তুত ওয়াশিংটন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.