Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটমুখী বঙ্গে আরাবুল ইসলামের গাড়িতে হামলা! অভিযোগের তীর শাসকদলের দিকে

ভোটমুখী বঙ্গে আরাবুল ইসলামের গাড়িতে হামলা! অভিযোগের তীর শাসকদলের দিকে

Online Desk এপ্রিল 21, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক:- বঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে ফের তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। নির্বাচনী প্রচারের মাঝে ভয়াবহ হামলার মুখে পড়লেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। অভিযোগের তীর রাজ্যের শাসকদলের দিকে। আরাবুল ইসলামের দাবি, তিনি এলাকায় প্রচার সারছিলেন সেই সময় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হাতে লাঠি, বাঁশ নিয়ে তাঁর গাড়ির ওপর চড়াও হন। ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচ। আরাবুলকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন আইএসএফ কর্মীও আক্রান্ত হন বলে অভিযোগ। তবে কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান আরাবুল এবং তাঁকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। এই হামলার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকরা। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পরবর্তী কালে অবরোধস্থলে উপস্থিত হন আরাবুল ইসলামের ছেলে কিমুল ইসলাম। অবরোধের জেরে রাস্তা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে আরাবুল ইসলামের দাবি, “ওরা ওখানে কাউকে ভোট করতে দেয় না। যারাই প্রার্থী হয় বা প্রচারে যায়, তাদের ওপরই হামলা চালায়। আগে এসব কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার ওপরেই যখন হামলা হল, তখন হাতে-নাতে প্রমাণ পেলাম। আমাকে স্রেফ মেরে ফেলার চেষ্টা হয়েছে। হামলাকারীদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও তলোয়ার ছিল।” এই বিষয়ে পাল্টা শাসক দলের দাবি, এটি আইএসএফ-এর অভ্যন্তরীণ বিবাদ। এর সঙ্গে রাজ্যের শাসকদলের কোন ও সম্পর্ক নেই। ভোটের ঠিক দু’দিন আগে আরাবুলের ওপর এই হামলা ক্যানিং ও ভাঙড় চত্বরে নিরাপত্তার বড়সড় প্রশ্ন তুলে দিল। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

Post Views: 102

Continue Reading

Previous: কেরলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা
Next: অবশেষে এল জয়ের স্বাদ, তিলকের হাত ধরে শতরানের ঝড় উঠল ২২ গজে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.