Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেরলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

কেরলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

Online Desk এপ্রিল 21, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে এবার কেরল। মঙ্গলবার কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রচন্ড শব্দে বিস্ফোরণের পর এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনার পর।

রিপোর্ট অনুসারে, দুর্ঘটনার ফলে বেশ কয়েক জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন একাধিক। জানা গিয়েছে, আসন্ন ত্রিশূর পুরম উৎসবের জন্য আতশবাজি তৈরি চলছিল। সেই সময় বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ওই কারখানার কাছে ধানক্ষেত থেকে খণ্ড বিখণ্ড দেহাংশ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটে। দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। যার ফলে উদ্ধার কাজ শুরু করতে যথেষ্ট বেগ পেতে হয়।

অসমর্থিত সূত্রে খবর, তিন জন ইতিমধ্যে নিহত হয়েছেন। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আট জন। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা জানানো হয়নি। সূত্রের খবর, বিস্ফোরণের আগে কারখানাটিতে প্রায় ৪০ জন কর্মী ছিলেন। কয়েক জন কর্মী সামান্য পুড়ে গেলেও পালাতে সক্ষম হন। বিস্ফোরণের প্রভাবে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। উল্লেখ্য, তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বাজি কারখানায় বিস্ফোরণের ফলে সম্প্রতি ২০ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

Post Views: 107

Continue Reading

Previous: পাক গ্যাংস্টারের দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ, পরিকল্পনা ছিল দিল্লিতে গ্রেনেড হামলার
Next: ভোটমুখী বঙ্গে আরাবুল ইসলামের গাড়িতে হামলা! অভিযোগের তীর শাসকদলের দিকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.