Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক গ্যাংস্টারের দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ, পরিকল্পনা ছিল দিল্লিতে গ্রেনেড হামলার

পাক গ্যাংস্টারের দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ, পরিকল্পনা ছিল দিল্লিতে গ্রেনেড হামলার

Online Desk এপ্রিল 21, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের দুই পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজধানী শহর দিল্লিতে গ্রেনেড হামলার পরিকল্পনা ছিল ধৃতদের। দিল্লি পুলিশের স্পেশাল সেল এই ষড়যন্ত্র বানচাল করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাজবীর (২১) এবং বিবেক বানজারা (১৯)। দুজনেই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বাসিন্দা। ডেপুটি কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) প্রবীণ কুমার ত্রিপাঠি এক বিবৃতিতে বলেন, ‘এই গ্রেফতারের ফলে জাতীয় রাজধানী এবং সংলগ্ন এলাকায় পরিকল্পিত হামলা ব্যর্থ হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভাট্টি নেটওয়ার্কের বৃহত্তর ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। ভাট্টি আইএসআই-এর সঙ্গে যুক্ত অন্যান্য হ্যান্ডলারদের সঙ্গে সমাজ মাধ্যমের মাধ্যমে তরুণদের নাশকতা মূলক কাজের জন্য নিয়োগ করছিল। দিল্লিতে হিংসা ঘটাবার জন্য তাদের মোতায়েন করা হয়েছিল।’

পুলিশের মতে, ওই দুই পাণ্ডা সমাজ মাধ্যমে গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ করে। এর পর তাদেরকে টার্গেট কিলিং, গুলি চালানো ও গ্রেনেড হামলার মতো বড় ধরনের অপরাধ ঘটানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। গত ৩১ মার্চ পুলিশ রাজধানী শহরে হামলা চালানোর পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েছিল। তার পর তদন্ত শুরু হয়। বানজারাকে প্রথমে ১৬ এপ্রিল গোয়ালিয়রের ডাবরা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের সময় রাজবীর সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। পরে ১৮ এপ্রিল দিল্লির সরাই কালে খান এলাকা থেকে রাজবীরকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজবীর তার হ্যান্ডলার শাহজাদ ভাট্টির নির্দেশে দিল্লিতে একটি নামকরা হোটেলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তার মাঝেই তাকেই গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল এবং ছয়টি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে আপত্তিকর ভিডিও এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Post Views: 66

Continue Reading

Previous: স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, মৃত্যু ৩ জনের
Next: কেরলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.