Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, মৃত্যু ৩ জনের

স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, মৃত্যু ৩ জনের

Online Desk এপ্রিল 21, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন এক মহিলা। তিন জনেরই জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলায়। মৃত মহিলার বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রিপোর্ট অনুসারে, দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। সেই কারণে রবিবার গভীর রাতে তিনি এই চরম পদক্ষেপ নেন। সোমবার বিকেলে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম নিকিতা অমরদীপ ভুরে (২৫)। বেশ কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় নিকিতা ও তাঁর স্বামী অমরদীপের মধ্যে ঝামেলা চরমে ওঠে। মধ্যরাত পর্যন্ত তা চলে। তীব্র মানসিক চাপে নিকিতা রাত দেড়টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান দুই সন্তানকে নিয়ে। দুজনের মধ্যে এক জনের বয়স পাঁচ বছর, তার নাম শিবানী এবং আরেক জন তিন বছর বয়সী শিবাংশ। ছেলে ও মেয়েকে নিয়ে নিকিতা রাতেই কুয়োয় ঝাঁপ দেন।
সোমবার সকালে কেউ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোনও হদিশ পাওয়া যায়নি। বিকেলে নিকিতা ও তার সন্তানদের মৃতদেহ বাড়ির কাছের ওই কুয়ো থেকে উদ্ধার হয়। মৃতদেহ দেখার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়রাই কুয়ো থেকে মৃতদেহগুলো তুলতে হাত লাগান। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Post Views: 103

Continue Reading

Previous: ভোটের প্রচারে নজরে কঙ্গনা, জামদানি শাড়ির বাঙালিয়ানায় ধরা দিলেন বিজেপি সাংসদ
Next: পাক গ্যাংস্টারের দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ, পরিকল্পনা ছিল দিল্লিতে গ্রেনেড হামলার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.