Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটের প্রচারে নজরে কঙ্গনা, জামদানি শাড়ির বাঙালিয়ানায় ধরা দিলেন বিজেপি সাংসদ

ভোটের প্রচারে নজরে কঙ্গনা, জামদানি শাড়ির বাঙালিয়ানায় ধরা দিলেন বিজেপি সাংসদ

Online Desk এপ্রিল 21, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফার ভোটের আগেই বাংলা জুড়ে চলছে প্রচার। এবার তেমনই এক প্রচারে এসে সামার স্টাইলে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাওয়াত। বিজেপি সাংসদ কঙ্গনা সম্প্রতি বাংলার নির্বাচনী প্রচারে এসে বেছে নিলেন একেবারে বাঙালিয়ানা, সাদা জামদানি শাড়িতে ধরা দিলেন বাংলার মানুষের কাছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রচার সভার ছবি শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে লেখেন, “#bengalelection2026।” সেই ছবিতেই দেখা যায়, কখনও জনসভায় বক্তৃতা দিচ্ছেন তিনি, আবার কখনও ব্যক্তিগত বিমানের সামনে দাঁড়িয়ে সব জায়গাতেই তাঁর পরনে থেকেছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ‘ইয়ার্ন স্টোরি’ নামের একটি ব্র্যান্ডের তৈরি এই সাদা জামদানি। সূক্ষ্ম ফুলেল নকশা ও মোটিফে সাজানো শাড়িটি ছিল অত্যন্ত হালকা-আরামদায়কও।
স্টাইলিংয়েও ছিল সাদামাটা অথচ রুচিশীলতার ছাপ। সাদা শাড়ির সঙ্গে কঙ্গনা পরেছিলেন মিক্সড কালার সিল্কের ব্লাউজ, যাতে ছিল ব্রোকেড কাজ ও ফুলেল সূক্ষ্ম সুতোর কাজ। শাড়ির আঁচলটি কাঁধে সুন্দর করে গুঁজে একেবারে বাঙালি কায়দায় শাড়িটি পরেছিলেন তিনি। সঙ্গে ছিল অক্সিডাইজড সিলভার গয়না, ঝুমক ও একটি স্টেটমেন্ট রিং। সঙ্গে বড় ফ্রেমের সানগ্লাস, কপালে টিপ, আর চুল বাঁধা খোঁপায়। মেকআপে ছিল একেবারেই হালকা মেকআপ। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই লুক নিঃসন্দেহে আলাদা করে নজর কেড়েছে।
প্রসঙ্গত, কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল ‘ইমার্জেন্সি’ ছবিতে, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। আগামী দিনেও একাধিক ছবির কাজ রয়েছে তাঁর, এমনই জানা গিয়েছে।

Post Views: 96

Continue Reading

Previous: আইসিসির নির্দেশ মানতেই হবে, নেতানিয়াহুকে কড়া বার্তা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর
Next: স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, মৃত্যু ৩ জনের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.