Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সাইলেন্স পিরিয়ড’ বিধি মেনে চলতে সমস্ত থানার ওসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে বলল কমিশন

‘সাইলেন্স পিরিয়ড’ বিধি মেনে চলতে সমস্ত থানার ওসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে বলল কমিশন

Online Desk এপ্রিল 21, 2026
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে ইতিমধ্যে সাইলেন্স পিরিয়ড কার্যকর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেক থানার ওসির কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চাইল নির্বাচন কমিশন। সাইলেন্স পিরিয়ডের বিধি মেনে চলার বিষয়ে ওসিদের কাছে লিখিত অঙ্গীকার চেয়েছে নির্বাচন পরিচালক সংস্থা।

কমিশন সূত্রে খবর, ‘সাইলেন্স পিরিয়ডে’ আইন মেনে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে হবে পুলিশকে। মঙ্গলবার এই মর্মে প্রত্যেক থানার ওসিকে সার্টিফিকেট দিতে বলা হয়েছে কমিশনের তরফে। এদিন রাত ৯টার মধ্যে সব জেলার পুলিশ সুপারকে এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রিপোর্ট দিতে হবে। উল্লেখ্য, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে শুরু হয় ‘সাইলেন্স পিরিয়ড’। এই সময়ে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, বিধানসভা এলাকায় যাঁরা ওই কেন্দ্রের ভোটার নন নির্বাচনী প্রচার শেষে এলাকা ছাড়তে হবে। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে। বাইরে থেকে কেউ এসে যাতে এলাকায় ঘাঁটি গেঁড়ে না থাকেন, সে কারণে হোটেল, লজ, গেস্ট হাউসে তল্লাশি চালাতে হবে।

এ ছাড়া চেকপোস্টেও বাড়াতে হবে নজরদারি। বাইরের জেলা বা রাজ্য থেকে যাতে কেউ বেআইনি ভাবে ঢুকতে না পারে। নজরদারি চালাবে ফ্লাইং স্কোয়াড, এসএসটি, কিউআরটি ও সেক্টর অফিসাররা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন আগামী ২৩ এপ্রিল। ওই দিন রাজ্যের ১৫২ কেন্দ্রে ভোট গ্রহণ। সে কারণে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ‘সাইলেন্স পিরিয়ড’ লাগু থাকবে।

Post Views: 125

Continue Reading

Previous: ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে প্রস্তুত ওয়াশিংটন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের
Next: ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.