Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

Online Desk এপ্রিল 22, 2026
hvmnhg.png

ওঙ্কার ডেস্ক: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ইতিমধ্যে একাধিক জেলায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারেও কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরমে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বদলাতে পারে আবহাওয়া বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
বুধবার ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও জারি করেছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টি চলছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দুই বঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Continue Reading

Previous: ‘সাইলেন্স পিরিয়ড’ বিধি মেনে চলতে সমস্ত থানার ওসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে বলল কমিশন
Next: প্রথম দফার ভোটের মুখে টলিপাড়ায় নতুন উত্তেজনা, কবি সাহিত্যিক শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.