Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত স্বাক্ষরিত হতে পারে বাণিজ্য চুক্তি

ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত স্বাক্ষরিত হতে পারে বাণিজ্য চুক্তি

Online Desk এপ্রিল 30, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি এপ্রিল মাসের প্রথম দিকে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে চড়া হারে বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। যার পর কিছু দিনের মধ্যে আবার সেই শুল্ক আরোপ স্থগিত রাখে হোয়াইট হাউস। এই আবহে এবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে বোঝাপড়া হতে পারে বলে ইঙ্গিত দিল হোয়াইট হাউস।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা দারুণ ভাবে এগোচ্ছে। আমার ধারণা যে, ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছি।’ নয়াদিল্লির তরফে যে চুক্তি করার আগ্রহ দেখানো হয়েছিল। সে বিষয়টি স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী তিন সপ্তাহ আগে এখানেই ছিলেন। তিনি চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিলেন।’ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ২০৩০ সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে চুক্তি করতে চায়। যা এখন প্রায় ১৯,১০০ কোটি ডলার।

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপানোর কথা বলেছিলেন ট্রাম্প। সেই মত ২ এপ্রিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সহ বিভিন্ন দেশের পণ্যে তিনি নতুন হারে শুল্কের কথা ঘোষণা করেন। তালিকা প্রকাশ করে জানান কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তালিকা অনুযায়ী, ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউস।

Post Views: 285

Continue Reading

Previous: কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া
Next: কলকাতায় এবার ব্রিজ প্রতিযোগিতা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.